সোমবার | ৯ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা Logo খুলনা-৬ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা: কয়রায় এস এম মনিরুল হাসান বাপ্পির সমর্থনে বিশাল গণমিছিল Logo নির্বাচনের শেষ দিনে চাঁদপুরে ব্যাপক গণসংযোগ চরাঞ্চলবাসীর জীবনমান উন্নয়ন ও নিরাপদ চাঁদপুর গড়তে মোমবাতি মার্কায় ভোট দিন Logo পুরানবাজার ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo খুবিতে হিট এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল রাইটিং শীর্ষক কর্মশালা Logo চাঁদপুরে হাতপাখা প্রতীকের প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীনের নির্বাচনী জনসভা Logo ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির জীব বিজ্ঞান স্কুলের ৭ শিক্ষার্থী Logo তালায় গরিব ও অসহায় বৃদ্ধাদের মাঝে শাড়ি বিতরণ Logo জীবননগরে বাবু খানরে নেতৃত্বে এক কিলোমিটারজুড়ে বিএনপির গণমিছিল Logo চাঁদপুর গ্রামার একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

যুগ্ম-মহাসচিব আলালসহ বিএনপির ১০৩ জন নেতাকে গ্রেফতারের নির্দেশ !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫৭:১২ পূর্বাহ্ণ, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৮৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর পল্টন থানার নাশকতার এক মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ ১০৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শেখ ছামিদুল ইসলাম এ আদেশ দেন।

এর আগে এ মামলায় বিএনপির ১২৯ জনের নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের জন্য ১৭ ডিসেম্বর দিন ধার্য করেন বিচারক। এসময় মামলার ১৬ আসামি আদালতে হাজির থেকে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান আদালতের কাছে। তবে শুনানির সময় অন্য ১০৩ আসামি হাজির না থাকায় তাদের পলাতক দেখিয়ে অভিযোগ গঠন করা হয় এবং গ্রেফতারি পরোয়ানা জারির করা হয়। গ্রেফতারি পরোয়ানা জারিকরা উল্লেখযোগ্য আসামিরা হলেন মোয়াজ্জেম হোসেন আলাল, মীর সরাফত আলী সফু, সুলতান সালাউদ্দিন টুকু ও সাইফুল ইসলাম নীরব প্রমুখ।

আসামি পক্ষের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ সাংবাদিকদের জানান, রোহিঙ্গাদের জন্য ত্রান বিতরণে কক্সবাজারের উখিয়ায় ব্যস্ত থাকায় এ মামলার আসামি বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ কয়েক জনের পক্ষে সময় আবেদন করা হয়েছিল। শুনানি শেষে বিচারক তা নাকচ করে দেন।

মামলা সূত্রে জানা গেছে, বিএনপির ডাকা হরতালে ২০১১ সালের ১৮ ডিসেম্বর সকালে আসামিরা অস্ত্রসস্ত্রসহ পল্টন থানা এলাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, নাইটিংগেল মোড়, কালভার্ট রোডসহ বিভিন্ন জায়গায় মিছিল বের করে। এসময় আসামিরা এলোপাথাড়ি ভাঙচুর, রাজপথে ভয়ভীতি প্রদর্শনসহ যানবাহনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং আগুন দেয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। পরে ঘটনার তদন্ত করে ২০১৪ সালের ১১ অক্টোবর ১২৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা

যুগ্ম-মহাসচিব আলালসহ বিএনপির ১০৩ জন নেতাকে গ্রেফতারের নির্দেশ !

আপডেট সময় : ১১:৫৭:১২ পূর্বাহ্ণ, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭