শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

সহপাঠীকে মারধর: আইডিয়াল-ঢাকা-সিটি কলেজ ছাত্রদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৫১:৩৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৯৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সহপাঠীকে মারধর করায় মঙ্গলবার সকাল ৮টার দিকে ধানমন্ডি সেন্ট্রাল রোড এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় সড়কে গাড়িতে ভাঙচুর চালায় আইডিয়াল কলেজের ছাত্ররা। এতে ভোগান্তিতে পড়েন ওই সড়কে চলাচলকারী অফিসগামী মানুষ ও শিক্ষা প্রতিষ্ঠানগামী শিক্ষক-শিক্ষার্থীরা।

পরে খবর পেয়ে ধানমন্ডি থানা ও নিউমার্কেট থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, ঢাকা কলেজের কয়েক ছাত্রের হাতে আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী মারধরের শিকার হওয়ায় রাস্তায় নামে তার সহপাঠীরা। এতে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার খবরে পুলিশ সড়কে অবস্থান নিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

সহপাঠীকে মারধর: আইডিয়াল-ঢাকা-সিটি কলেজ ছাত্রদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া !

আপডেট সময় : ১২:৫১:৩৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭