বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

নিজেদের মার্কেট ভাঙছে সিলেট সিটি করপোরেশন !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:০৩:৪৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭
  • ৮৩১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জলাবদ্ধতা নিরসনে আবারো ছড়া ও খাল উদ্ধারে নেমেছে সিলেট সিটি করপোরেশন। এর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর জিন্দাবাজারে বলরামের খালের শাখা খাল উদ্ধার কাজ শুরু হয়।

ওই খালের উপর সিটি করপোরেশনের নিজস্ব মালিকানাধীন তিনতারা মার্কেটের একটি অংশ ভাঙার মধ্য দিয়ে খালটি উদ্ধারের কাজ শুরু করেন মেয়র আরিফুল হক চৌধুরী।

এসময় তিনি জানান, বলরামের খালের শাখা খালটির উদ্ধার কার্যক্রম শেষ হলে জিন্দাবাজার, হাওয়াপাড়া ও বারুতখানাসহ আশপাশ এলাকার জলাবদ্ধতা কমে আসবে। সিটি করপোরেশনের মালিকানাধীন তিনতারা মার্কেটের নিচ দিয়ে ওই খাল প্রবাহিত হওয়ায় খালটি উদ্ধারে মার্কেটের করিডোর ভাঙার কাজ শুরু হয়েছে।

এছাড়া জলাবদ্ধতা নিরসনে পর্যায়ক্রমে নগরীতে বেদখল হওয়া সবকটি ছড়া ও খাল উদ্ধার করা হবে বলে জানান মেয়র আরিফ।

খাল উদ্ধার কার্যক্রম শুরুর সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, কাউন্সিলর তৌফিকুল হাদী ও শান্তনু দেব সন্তু প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

নিজেদের মার্কেট ভাঙছে সিলেট সিটি করপোরেশন !

আপডেট সময় : ০২:০৩:৪৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭