শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

সাভারে পোশাক কারখানায় ‘আগুন’ আতঙ্কে আহত ৩০ !

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:৩৫:৪৮ অপরাহ্ণ, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭
  • ৮১০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সাভারে একটি পোশাক কারখানায় আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় আতঙ্কে তাড়াহুড়া করে নামতে গিয়ে ৩০ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারী এলাকায় এ ঘটনা ঘটে।

শ্রমিকরা জানায়, বিকেলে ওই গার্মেন্টসের পাশে জেনারেটর রুমের সামনে একটি পরিত্যাক্ত ট্যাংকির মধ্যে আগুন লাগার ঘটনা ঘটে। এসময় মুহূর্তের মধ্যে কারখানায় আগুন লেগেছে এমন আতঙ্ক ছড়িয়ে পরে। এতে প্রায় সাড়ে পাঁচ হাজার শ্রমিক আতঙ্কিত হয়ে পড়ে। এসময় ছয়তলা গার্মেন্টস থেকে তাড়া হুড়া করে নামতে গিয়ে অন্তত ৩০ জন শ্রমিক আহত হয়। পরে সাভার ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।

পরে স্থানীয়রা আহত শ্রমিকদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়েছে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনস্থল পরিদর্শন করেছে। এঘটনায় আজকের জন্য কারখানাটি সাধারণ ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। এবিষয়ে ওই গার্মেন্টস এর হেড অফ এইচ আর মতিউর রহমান বলেন, পরিত্যাক্ত ট্যাংকিতে আগুন লেগেছে, কারখানায় আগুন লাগেনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

সাভারে পোশাক কারখানায় ‘আগুন’ আতঙ্কে আহত ৩০ !

আপডেট সময় : ০৪:৩৫:৪৮ অপরাহ্ণ, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭