বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

সিলেটের ওসমানীনগর উপজেলায় বাহরাইন প্রবাসীর আত্মহত্যা !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:০৩:৩৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭
  • ৮১৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সিলেটের ওসমানীনগর উপজেলায় ভাড়াটে বাসায় এক বাহরাইন প্রবাসী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত নিবাশ চন্দ্র এশ (৫৫) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও (ঐহার দাস) গ্রামের মৃত নগেন্দ্র চন্দ্র এশের ছেলে।

গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার গোয়ালাবাজার স্কুল রোড এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, বাহরাইন ফেরত নিবাশ চন্দ্র এশ গত ৮/১০ দিন পূর্বে চিকিৎসাজনিত কারণে উপজেলার গোয়ালাবাজার ইউপির স্কুল রোডের তার ভাই নির্মল চন্দ্র এশের ভাড়া বাসায় আসেন। বিদেশ থেকে স্থায়ীভাবে দেশে এসে কোনো কিছু করতে না পারায় নিবাশের মধ্যে দীর্ঘদিন ধরে হতাশা বিরাজ করছিল।

সোমবার বিকেলে বাসার লোকজনের অগোচরে নির্মল চন্দের বসতঘরের জানালার গ্রীলের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় নিবাশের ঝুলন্ত লাশ দেখেন তার স্বজনরা।

বিষয়টি ওসমানীনগর থানায় জানানো হলে পুলিশ সোমবার সন্ধ্যায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, স্বজনদের সাথে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সিলেটের ওসমানীনগর উপজেলায় বাহরাইন প্রবাসীর আত্মহত্যা !

আপডেট সময় : ০২:০৩:৩৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭