বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

মিয়ানমারে সাম্প্রদায়িক আগ্রাসনের প্রতিবাদ বরিশালে মানববন্ধন !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩৫:১৭ পূর্বাহ্ণ, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৮১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মিয়ানমারের আরাকান রাজ্যে সাম্প্রদায়িক আগ্রাসন ও রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদে এবং পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়ার দাবিতে বরিশালে মানববন্ধন করেছে জেলা ও মহানগর বিএনপি এবং সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ। গতকাল শুক্রবার সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে পৃথক এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সকাল ১১টায় বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন দলের যুগ্ম মহাসচিব সাবেক মেয়র অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। মহানগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন শিকদার জিয়া, সহ-সভাপতি মনিরুল আহসান মনির, যুগ্ম সম্পাদক মীর জাহিদুল কবির জাহিদ, সহ-সম্পাদক আনোয়ারুল হক তারিন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুনসহ দলের সহযোগী সংগঠনের নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক মেয়র সরোয়ার জাতিসংঘের আহবানে সারা দিয়ে এই শরনার্থীদের আশ্রয় এবং তাদের খাওয়ানোর ব্যবস্থ্যা করে দিতে বাংলাদেশ সরকারের কাছে দাবি জানান। সরোয়ার বলেন, ৭১ সালের কথা আমরা ভুলে যাইনি। ওই সময় বাংলাদেশী প্রচুর সংখ্যক শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছিলো। অতীত ভুলে না গিয়ে মিয়ানমারের রোহিঙ্গাদের নির্যাতনের বিরুদ্ধে বিশ্ব মানবতাকে ঐক্যবদ্ধ হতে হবে ।

এর আগে সকাল ১০টায় একই স্থানে এবং একই দাবিতে মানববন্ধন করে বরিশাল উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মেজবাহউদ্দিন ফরহাদ, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন, সদর উপজেলা বিএনপি’র সভাপতি এনায়েত হোসেন বাচ্চু, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সুজন সহযোগী সংগঠনের নেতারা।

সকাল সাড়ে ১০টায় মিয়ানমারে সাম্প্রদায়িক আগ্রাসনের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে বরিশালের ২৭টি সাংস্কৃতিক সংগঠনের জোট সমন্বয় পরিষদ। সংগঠনের সাবেক সভাপতি কাজল ঘোষের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ দুলাল, রাখাল চন্দ্র দে, আব্দুল হাই মাহবুব, নজরুল ইসলাম চুন্নু, মো. মিজানুর রহমান মিজানসহ অন্যান্যরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

মিয়ানমারে সাম্প্রদায়িক আগ্রাসনের প্রতিবাদ বরিশালে মানববন্ধন !

আপডেট সময় : ১১:৩৫:১৭ পূর্বাহ্ণ, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭