বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

শরীরের ওজন ঠিক রাখে ঘৃতকুমারী !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০৩:৩৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ আগস্ট ২০১৭
  • ৮০৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ঘৃতকুমারী,এর অন্য নাম অ্যালোভেরা। যেটা হরহামেশাই বিভিন্ন প্রসাধনীর বিজ্ঞাপনে প্রচার করা হয়।

এটি একটি বহুজীবী ভেষজ উদ্ভিদ এবং দেখতে অনেকটা আনারস গাছের মত। এর পাতাগুলো পুরু, দুধারে করাতের মত কাঁটা এবং ভেতরে লালার মত পিচ্ছিল শাঁস থাকে। এই ঘৃতকুমারীর রয়েছে অসাধারণ সব গুণ।

এই ঘৃতকুমারীতে রয়েছে ২০ রকমের খনিজ। মানবদেহের জন্য প্রয়োজনীয় প্রায় ২২ ধরনের অ্যামাইনো অ্যাসিড এতে বিদ্যমান। এছাড়াও ভিটামিন এ, বি১, বি২, বি৬, বি১২, সি ও ই রয়েছে ঘৃতকুমারীতে। মূলত বিভিন্ন ক্ষেত্রে ঘৃতকুমারীর পাতা ও শাঁস ব্যবহার করা হয়।

ঘৃতকুমারীর যত গুণ:

ঘৃতকুমারী পাতার রস ত্বকের উপর লাগালে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং রোদে পোড়া ত্বকের ক্ষেত্রেও উপকারী। এছাড়াও আরও বেশ কিছু উপকারিতা রয়েছে ঘৃতকুমারীর ব্যবহারে। এর পাতার রস যকৃতের জন্য উপকারী। নিয়মিত ঘৃতকুমারীর রস পানে পরিপাক প্রক্রিয়া সহজ হয়। কোষ্ঠকাঠিন্য দূর হয়। নিয়মিত এর রস সেবন শরীরের শক্তি যোগান দেয়, শরীরের ওজন ঠিক রাখে, মস্তিষ্ক চাপমুক্ত রাখে। ঘৃতকুমারীর রস হাড়ের সন্ধিকে সহজ করে এবং দেহে নতুন কোষ তৈরি করে। হাড় ও মাংশপেশির জোড়াগুলোকে শক্তিশালী করে। সেইসঙ্গে শরীরের বিভিন্ন প্রদাহ প্রশমনেও কাজ করে। কোমরে ব্যথা হলে ঘৃতকুমারীর শাঁস মালিশ করলে উপকার পাওয়া যায়।

সূত্র: উইকিপিডিয়া।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

শরীরের ওজন ঠিক রাখে ঘৃতকুমারী !

আপডেট সময় : ০১:০৩:৩৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ আগস্ট ২০১৭