বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

বরিশালে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিসিসি !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:১৭:৩৫ অপরাহ্ণ, সোমবার, ২৮ আগস্ট ২০১৭
  • ৭৯১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বরিশাল নগরীর রূপাতলী বাস টার্মিনাল এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে সিটি করপোরেশন (বিসিসি)। গতকাল রবিবার দুপুরে উচ্ছেদ অভিযানে অন্তত দেড় শতাধিক ছোট-বড় টিনশেড দোকানঘর গুড়িয়ে দেয়া হয়েছে।

বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইমতিয়াজ মাহামুদ জুয়েলের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিসিসি কর্মকর্তা-কর্মচারী ও কোতোয়ালী মডেল থানা পুলিশ সহ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা সহায়তা করেন।

এদিকে অবৈধ দখলদারদের দাবি, উচ্ছেদ অভিযানের আগে তাদের কোন ধরনের নোটিশ দেয়নি বিসিসি। অথচ তাদের দোকানঘর গুলো হঠাৎ করে গুড়িয়ে দেওয়া হয়েছে। এখন সামনের ঈদ-উল-আযহায় পরিবার-পরিজন নিয়ে ঈদ মাটি হয়ে গেছে তাদের।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইমতিয়াজ মাহামুদ জুয়েল জানিয়েছেন, অভিযানের বেশ কয়েকদিন আগে অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নেয়ার জন্য বলা হলেও তারা ওই নির্দেশ কর্ণপাত করেনি। তাই সিটি করপোরেশন উচ্ছেদ অভিযান চালিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বরিশালে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিসিসি !

আপডেট সময় : ০৫:১৭:৩৫ অপরাহ্ণ, সোমবার, ২৮ আগস্ট ২০১৭