বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশ সদস্যসহ ৪ জন !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:১০:৪৫ অপরাহ্ণ, রবিবার, ২৭ আগস্ট ২০১৭
  • ৭৮৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে পুলিশ সদস্য ও ব্যাংক কর্মকর্তাসহ চারজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার পৃথক স্থান থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

অজ্ঞান পার্টির খপ্পরে পড়া সেই চার জন হলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কাওরান বাজার শাখার ক্যাশিয়ার কাজী ইরফান (২৭) ও বাংলাদেশ কমার্স ব্যাংকের মাসুমকে (২৭) , ডেমরা থানার কনস্টেবল কবির হোসেন (৪২) ও মধ্যবাড্ডা এলাকার পান ব্যবসায়ী নাসির উদ্দিন (৪০)।

তেজগাঁও থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান,  কাজী ইরফান ও মাসুমকে কাওরান বাজার থেকে উদ্ধার করে শনিবার রাতে পুলিশ ঢামেক হাসপাতালে ভর্তি করে। অপরদিকে কনস্টেবল কবির হোসেন ছুটি কাটিয়ে বরগুনা গ্রামের বাড়ি থেকে কর্মস্থলে ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। তাকে সায়েদাবাদ এলাকা থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওয়ারী থানার  সহকারী পরিদর্শক (এএসআই) আবদুল বাতেন জানান, কবির হোসেনকে লোকজন উদ্ধার করে ডিসি অফিসে নিয়ে আসে। সেখান থেকে আজ রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

এদিকে নাসির উদ্দিন শনিবার বেলা ১১টার দিকে মালামাল কিনতে শ্যামবাজারের উদ্দেশ্যে বের হন। দীর্ঘ সময় পরও স্বজনেরা তার খোঁজ পাচ্ছিলেন না। খোঁজাখুঁজির একপর্যায়ে হাসপাতালে এসে তাকে শনাক্ত করেন তার ভাই আবু কালাম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশ সদস্যসহ ৪ জন !

আপডেট সময় : ০২:১০:৪৫ অপরাহ্ণ, রবিবার, ২৭ আগস্ট ২০১৭