বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

ঢাকার দক্ষিণ সিটিতে কোরবানির বর্জ্য অপসারণে ডিএসসিসির হটলাইন ‘০৯৬১১০০০৯৯৯’ !

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:৫০:২৭ অপরাহ্ণ, বুধবার, ২৩ আগস্ট ২০১৭
  • ৭৯৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আসন্ন ঈদুল আজহায় কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, এ বছর বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সংযোজন হিসেবে হটলাইন (০৯৬১১০০০৯৯৯) চালু করতে যাচ্ছি। যার মাধ্যমে আমাদের সেবা নাগরিকের দোড়গোড়ায় পৌঁছে দেয়া হবে।

মেয়র বলেন, দক্ষিণ সিটির আওতাধীন যদি কোনো নাগরিক মনে করেন যে, তিনি বর্জ্য সরাতে পারছেন না। তাহলে তিনি এই হট লাইনে কল দিলে বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিতরা দ্রুত সময়ে সেখানে উপস্থিত হয়ে তা নিয়ে যাবে।

বুধবার রাজধানীর গোপীবাগে আসন্ন কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

সাঈদ খোকন আরও বলেন, এ বছর ২ লাখেরও অধিক পশু কোরবানি হবে বলে আমরা আশা করছি। এসময় কোরবানির জন্য সকল স্থান প্রস্তুত করা হয়েছে। দ্রুত সময়ে বর্জ্য অপসারণ করতে আমাদের পরিচ্ছন্নকর্মীরা কাজ করবে।

এ সময় কোরবানির হাট, কোরবানির স্থান ও বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত সংবাদ সম্মেলন করে জানিয়ে দেওয়া হবে বলেও ডিএসসিসি মেয়র জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ঢাকার দক্ষিণ সিটিতে কোরবানির বর্জ্য অপসারণে ডিএসসিসির হটলাইন ‘০৯৬১১০০০৯৯৯’ !

আপডেট সময় : ০৪:৫০:২৭ অপরাহ্ণ, বুধবার, ২৩ আগস্ট ২০১৭