বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

পিৎজা খেলে বিপদ অবধারিত, জানালো গবেষণা !

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:৪১:০৮ অপরাহ্ণ, সোমবার, ২১ আগস্ট ২০১৭
  • ৮১৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দাবি করেছেন, পিৎজা বা হ্যামবার্গারের মতো ফাস্ট ফুড ডেকে আনতে পারে চরম বিপদ।

ফাস্ট ফুড খেলে শরীরে মেদ জমে, এটা নতুন কথা নয়।

কিন্তু সাম্প্রতিক গবেষণায় যা উঠে এসেছে তা আরও ভয়ানক। বলা হচ্ছে, যত বেশি পরিমাণে পিৎজা বা হ্যামবার্গার ধরনের খাবার খাওয়া যাবে, ততই বেড়ে যাবে ক্যান্সারের সম্ভাবনা।

গবেষণায় জানা গেছে, খাবারের মধ্যে যত বেশি শরীরে ক্যালোরি ঢুকবে ডিইডি বা ডায়েটারি এনার্জি ডেনসিটি  তত বাড়বে। ডিইডি বাড়লেই বেড়ে যায় ক্যান্সারের সম্ভাবনা।

মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ ব্যাপারে বিস্তারিত গবেষণা করেছেন। সেই বিশ্ববিদ্যালয়ের মেল অ্যান্ড এনিড জুকেরম্যান কলেজ অফ পাবলিক হেলথ সংস্থা এই গবেষণায় দেখিয়েছে, হ্যামবার্গার বা পিৎজার মতো খাবার খেলে পুষ্টি কম হয়। বাড়ে ক্যান্সারের মতো মারণরোগের সম্ভাবনা। উল্টোদিকে শাকসব্জি খেলে ডিইডি কম ঢোকে শরীরে।

গত শতকের শেষার্ধ থেকেই সারা পৃথিবীতে ক্রমে ডানা মেলেছে পিৎজা, হ্যামবার্গার-সহ আরও নানা ফাস্ট ফুড খাওয়ার প্রবণতা। কেবল প্রথম বিশ্বেই নয়, তৃতীয় বিশ্বের দরিদ্র দেশগুলিতেও ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে ফাস্ট ফুড সেন্টার। বহুদিন ধরেই এই ধরনের খাবার গ্রহণ করার ব্যাপারে সাবধান করে চলেছেন পুষ্টি বিশেষজ্ঞরা। এখন দেখার বিষয়, মারণরোগের সম্ভাবনা এ ব্যাপারে সচেতনতা বাড়ায় কি না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

পিৎজা খেলে বিপদ অবধারিত, জানালো গবেষণা !

আপডেট সময় : ০৪:৪১:০৮ অপরাহ্ণ, সোমবার, ২১ আগস্ট ২০১৭