বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

কৃত্রিম আলোতে বাড়ছে স্তন ক্যানসারের ঝুঁকি !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫৫:৫২ পূর্বাহ্ণ, শনিবার, ১৯ আগস্ট ২০১৭
  • ৮১৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

অফিস মানেইতো কৃত্রিম আলো।  শীতাতপ নিয়ন্ত্রিত অফিসে কাজ করা মানে দিন-রাত, ঝড়-বৃষ্টি বোঝার কোন উপায় নেই।

কিন্তু জানেন কী? এই কৃত্রিম আলোতেই লুকিয়ে আছে ভয়ঙ্কর রোগ!সাম্প্রতিক গবেষণা অন্তত ইঙ্গিত দিচ্ছে এমনটাই।

হার্ভার্ড টি.এইচ চান স্কুল অব পাবলিক হেল্থ-এর একটি গবেষণা জানাচ্ছে, যে সমস্ত মহিলারা বিশেষত রাতে কৃত্রিম আলোর মধ্যে বসে কাজ করেন তাদের মধ্যে বাড়ছে স্তন ক্যানসারের ঝুঁকি। এই গবেষণার জন্য উপগ্রহের পাঠানো তথ্যের উপরও নির্ভর করেছেন বিশেষজ্ঞরা।

রাতে কোন কোন এলাকায় বেশি আলো জ্বলে, সেই সমস্ত জায়গা বেছে নিয়ে সেখানকার অফিসের মহিলাদের উপরেও সমীক্ষা চালানো হয়েছে। পাশাপাশি মহিলাদের আর্থ-সামাজিক অবস্থানের উপরেও নজর রাখা হয়েছে এই সমীক্ষা চালানোর সময়।

দেখা গেছে, যে সমস্ত মহিলারা নিয়ন আলোর মধ্যে বেশিক্ষণ কাজ করেন বা কৃত্রিম আউটডোর আলোর মধ্যে বেশি সময় কাটান তাঁদের ক্ষেত্রে স্তন ক্যানসারের প্রবণতা অন্যদের তুলনায় ১৪ শতাংশ বৃদ্ধি পায়। তবে বেশির ভাগ ক্ষেত্রেই দেখা গেছে, নিয়ন আলোতে স্তন ক্যানসার সেই সব মহিলাদেরই হয়েছে যাঁরা প্রিমেনোপজাল স্টেজে রয়েছেন। অথবা যাঁরা এক সময় ধূমপান করতেন, বা এখনও করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

কৃত্রিম আলোতে বাড়ছে স্তন ক্যানসারের ঝুঁকি !

আপডেট সময় : ১১:৫৫:৫২ পূর্বাহ্ণ, শনিবার, ১৯ আগস্ট ২০১৭