বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

প্রেম নিবেদনে সেরা ১০ উক্তি !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫৪:৪৬ পূর্বাহ্ণ, শনিবার, ১৯ আগস্ট ২০১৭
  • ৮১২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

যাকে ভালোবাসেন তাকে আজ না হোক এক সময়তো তা বলতেই হবে। কিন্তু কীভাবে বলবেন? কী বলে মন জয় করবেন তার?

আপনার জন্য রইল প্রেম নিবেদনের পৃথিবী বিখ্যাত ১০ উক্তি।

এগুলো থেকে শিক্ষা নিন, অনুপ্রাণিত হোন। তারপর তৈরি করে নিন নিজের ভালবাসার সঠিক অভিব্যক্তি—

১. ‘তুমি, শুধু তুমি কাছে থাকলে আমি বুঝি আমি বেঁচে আছি। অন্য পুরুষরা দাবি করে, তারা নাকি পরীর দেখা পেয়েছে। আমি দেখেছি শুধু তোমাকে, আর সেটুকুই আমার পক্ষে যথেষ্ট। ’— জর্জ মুর (আইরিশ ঔপন্যাসিক)

২. ‘তোমাকে যে ভালোবাসি তা কেবল তুমি কেমন মানুষ তা দেখে নয়, তোমার সংস্পর্শে আমি যেমনটা হয়ে উঠি তার আকর্ষণেও। ’ — এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং (১৯শ শতকের ব্রিটিশ কবি)

৩. ‘হৃদয়ের সবটুকু দিয়ে তোমার কাছে মিনতি করছি, তোমার মন আর আমাদের মধ্যেকার ভালবাসার সবটুকু আমাকে জানতে দিও। ’ — সম্রাট অষ্টম হেনরি (১৬শ শতকের ইংল্যান্ড সম্রাট)

৪. ‘ভালবাসা কী তা জানতে পেরেছি তোমার জন্যই। ’ — হারমান হেস (জার্মান কবি, ঔপন্যাসিক)

৫. ‘এসো, আমরা প্রেমকে অমর করে দিই। ’ — হার্বার্ট ট্রেঞ্চ (আইরিশ কবি)

৬. ‘ভালোবাসা, এসো, ঘুমিয়ে পড়ো হে, আমার নিকটে এসে, আমি জানি, আমি তোমার প্রেমের জোয়ারে গিয়েছি ভেসে। ’ — রবার্ট ব্রাউনিং (১৯শ শকের ব্রিটিশ কবি)

৭. ‘আমি তোমায় ভালোবাসি, আমৃত্যু ভালোবাসব, আর মৃত্যুত্তর জীবন বলে যদি কিছু থাকে সেই জীবনেও ভালোবেসে যাব তোমাকে। ’ — কাসান্দ্রা ক্লেয়ার (মার্কিন ঔপন্যাসিক)

৮. ‘আমার অন্তরতম অন্তরে, যেখানে আমি একেবারে একা, সেখানে তোমার ঝর্ণাধারা কখনও শুকোবার নয়। ’— পার্ল এস বাক (আমেরিকান ঔপন্যাসিক)

৯. ‘তোমার কাছে আমার যত ঋণ,
সে ঋণ কভু শোধ হবার নয়,
যতই করি অর্থ ব্যয় আর
যতই করি দিবস অপচয়…’
— জেসি বেল রিটেনহাউস (আমেরিকান কবি)

১০. ‘সবচেয়ে জরুরি কথাটিই বলা সবচেয়ে কঠিন, কারণ শব্দের বাঁধনে কথার অর্থ খাটো হয়ে আসে। ’
— স্টিফেন কিং (আমেরিকান কথাসাহিত্যিক)

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রেম নিবেদনে সেরা ১০ উক্তি !

আপডেট সময় : ১১:৫৪:৪৬ পূর্বাহ্ণ, শনিবার, ১৯ আগস্ট ২০১৭