সোমবার | ৯ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা Logo খুলনা-৬ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা: কয়রায় এস এম মনিরুল হাসান বাপ্পির সমর্থনে বিশাল গণমিছিল Logo নির্বাচনের শেষ দিনে চাঁদপুরে ব্যাপক গণসংযোগ চরাঞ্চলবাসীর জীবনমান উন্নয়ন ও নিরাপদ চাঁদপুর গড়তে মোমবাতি মার্কায় ভোট দিন Logo পুরানবাজার ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo খুবিতে হিট এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল রাইটিং শীর্ষক কর্মশালা Logo চাঁদপুরে হাতপাখা প্রতীকের প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীনের নির্বাচনী জনসভা Logo ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির জীব বিজ্ঞান স্কুলের ৭ শিক্ষার্থী Logo তালায় গরিব ও অসহায় বৃদ্ধাদের মাঝে শাড়ি বিতরণ Logo জীবননগরে বাবু খানরে নেতৃত্বে এক কিলোমিটারজুড়ে বিএনপির গণমিছিল Logo চাঁদপুর গ্রামার একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নানা কর্মসূচির মধ্যদিয়ে মেহেরপুর জাতীয় শোক দিবস পালিত

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৪:৫৩:৪৩ অপরাহ্ণ, বুধবার, ১৬ আগস্ট ২০১৭
  • ৭৭০ বার পড়া হয়েছে

মেহেরপুর প্রদিনিধি ঃ শোক র‌্যালি, জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা এবং মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে মেহেরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের ৪২তম শাহাদাৎ বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ৯ টায় মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে শহরে শহীদ ড. সামসুজ্জোহা পার্ক থেকে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়ে  শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতির জনকের প্রতিকৃতিতে এমপি অধ্যাপক ফরহাদ হোসেন ও জেলা প্রশাসক পরিমল সিংহ পুষ্পমাল্য অর্পন করেন। পর্যায়ক্রমে জেলা জজ মোহাঃ গাজী রহমান, পুলিশ সুপার আনিছুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, জেলা মহিলা লীগের সভানেত্রী তহমিনা আবেদীন ও সাধারণ সম্পাদিকা লাভলী ইয়াসমিন, জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আজিমউদ্দিন সর্দ্দার, মেহেরপুর-১ আসনের সাবেক এমপি জয়নাল আবেদীন, জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, মেহেরপুর ছাত্র উন্নয়ন সংঘসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন।
পরে জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে সেখানে জাতির জনক শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর আলোচনা সভা শুরু হয়। এছাড়া দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে স্বেচ্ছায় রক্তদান, জেলার সকল মসজিদ, মন্দির ও গির্জায় জাতির জনকের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা

নানা কর্মসূচির মধ্যদিয়ে মেহেরপুর জাতীয় শোক দিবস পালিত

আপডেট সময় : ০৪:৫৩:৪৩ অপরাহ্ণ, বুধবার, ১৬ আগস্ট ২০১৭