রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী Logo চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান উপহার বিতরণ Logo গাইবান্ধার সাদুল্যাপুরে  গণপিটুনিতে নিহত ২ Logo রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

নতুন বছরকে স্বাগত জানাতে টাইমস স্কোয়ারে ১৫ লক্ষাধিক আমেরিকান

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২৬:১২ পূর্বাহ্ণ, সোমবার, ২ জানুয়ারি ২০১৭
  • ৮৭৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সন্ত্রাসবাদ নির্মূলের মধ্য দিয়ে জনজীবনে শান্তি ও সমৃদ্ধি আনতে ঐক্যবদ্ধ থাকার সংকল্প ব্যক্ত করা হলো ইংরেজী নতুন বছর ২০১৭কে বরণের অনুষ্ঠান থেকে।

হিমেল হাওয়া আর সন্ত্রাসী হামলার হুমকির মধ্যেই নিউইয়র্ক সিটির টাইমস স্কোয়ারে সবচেয়ে বড় উৎসব হয় ১৫ লক্ষাধিক আমেরিকানের সরব উপস্থিতিতে। কঠোর নিরাপত্তার মধ্যে জড়ো হন শিশু-কিশোরসহ সকল বয়সী মানুষ। অংশগ্রহণকারিদের মধ্যে শতাধিক দেশের পর্যটকও ছিলেন বলে আয়োজকরা উল্লেখ করেন।

টাইমস স্কোয়ারের এ উৎসবকে নিরাপদ রাখতে ৭ হাজার সশস্ত্র পুলিশ ছাড়াও ছিলেন দুই হাজার সাদা পোশাকের পুলিশ। সকল প্রবেশ পথে রাখা হয় বালু ভর্তি ৬৫টি ট্রাক। আকাশে টহল দেয় হেলিকপ্টার। সিটির নদীতে ছিল সতর্ক প্রহরা। বাস ও রেলে ছিল শত শত পুলিশ। সুনির্দিষ্ট কোন হামলার হুমকি না থাকলেও কর্তৃপক্ষ যে কোন ধরনের হামলা শক্তহাতে প্রতিহত করার প্রস্তুতি নেয়।
নতুন বছরকে স্বাগত জানাতে ৬০ সেকেন্ড কাউন্ট করার সময় ১২ হাজার পাউন্ডের ২৬৮৮টি ওয়াটারফোর্ড ক্রিস্টাল বলের পতন ঘটান জাতিসংঘের বিদায়ী মহাসচিব বান কি-মুন। স্থানীয় সময় রাত ১২টা অর্থাৎ নতুন বছরের শুভ সূচনায় ৭০ ফুট ওপর থেকে এ বলের পতন ঘটানোর বোতাম টিপার সময় মহাসচিবের সাথে নিউইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাসিয়োও ছিলেন। এবারের বর্ষবরণের স্লোগান ছিল ‘গিফট অব কাইন্ডনেস’। বর্ষবরণের এ উৎসবে বিপুলসংখ্যক বাংলাদেশীও ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নতুন বছরকে স্বাগত জানাতে টাইমস স্কোয়ারে ১৫ লক্ষাধিক আমেরিকান

আপডেট সময় : ১১:২৬:১২ পূর্বাহ্ণ, সোমবার, ২ জানুয়ারি ২০১৭