বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

প্রতি রাতে কয়েক হাজার মশা মারার উপায় !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:১৩:২১ অপরাহ্ণ, বুধবার, ৯ আগস্ট ২০১৭
  • ৮১২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মশার উৎপাতে অতিষ্ঠ অনেকেই। একে তো সুযোগ পেলেই কামড়, শান্তি মতো বসা কিংবা ঘুমানো দায়, তার ওপর যদি বিশেষ প্রজাতির মশা কামড়ে থাকে তাহলে নানা রোগে ভুগতে হয়।

অবশ্যই, মশা দমনের প্রচুর সমাধান রয়েছে। কিন্তু যারা স্যাঁতস্যাঁতে এলাকায় বসবাস করেন ঝাঁকে ঝাঁকে মশা দমন তাদের কাছে অপ্রতিরোধ্য হতে পারে।

ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, ইউটিউবার ডেন রোজাস যিনি ‘গ্রিন পাওয়ার সায়েন্স’ নামক একটি ইউটিউব চ্যানেল চালান, তিনি প্রতি রাতে হাজার হাজার মশা মারার জন্য দারুণ এক উপায় উদ্ভাবন করেছেন।

মশা দমনে রোজাসের পরিকল্পনার সরঞ্জামের মূল অংশ হচ্ছে, উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি ইন্ডাস্ট্রিয়াল ফ্যান। অনলাইনে এই ফ্যান ১০০ থেকে ৩০০ ডলারের মধ্যে পাওয়া যায় এবং এটি প্রতি রাতে হাজার হাজার মশা নিধনে ব্যবহার করা যাবে। মশা আটকানোর জন্য ফ্যানের সামনে একটি জাল সংযুক্তের প্রয়োজন হবে। মশাকে আকৃষ্ট করার জন্য টোপ হিসেবে প্রয়োজন হবে একটি পোষা কুকুর। কুকুরের বিকল্প হিসেবে শূকর, মুরগি বা অন্য কোনো প্রাণীকেও টোপ হিসেবে ব্যবহার করে একই উপকারিতা পাওয়া যাবে। মশা কার্বন-ডাই-অক্সাইড দ্বারা আকৃষ্ট হয়, যা প্রাণী দ্বারা নির্গত হয়।

যদি পোষা প্রাণী না থাকে, তাহলে সোডার বোতল ব্যবহার করেও কৌশলটি কাজে আসবে। বোতলের মুখটা সামান্য খোলা রাখতে হবে যাতে বুদবুদ করে কার্বন-ডাই-অক্সাইড বের হতে পারে। নিচের ভিডিওতে দেখুন ইন্ডাস্ট্রিয়াল ফ্যান এবং কুকুর বা সোডার বোতলের সহায়তায় কিভাবে মশা ফাঁদে পড়বে।

রোজাস দাবি করেছেন, এ পদ্ধতি ব্যবহার করে তিনি দুই রাতে প্রায় ৮ হাজার মশা ধরেছেন। তবে এ পদ্ধতিতে মশা মরে না, তাই মৃত্যু নিশ্চিতে মশাগুলোর ওপর অ্যালকোহল স্প্রে করেছেন।

মশা আক্রান্ত এলাকার মানুষদের জন্য, বিশেষ করে যারা নদীর কাছে বসবাস করেন বা আউটডোর করার ক্ষেত্রে এই কৌশল প্রয়োজনীয় সমাধান হতে পারে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রতি রাতে কয়েক হাজার মশা মারার উপায় !

আপডেট সময় : ০৬:১৩:২১ অপরাহ্ণ, বুধবার, ৯ আগস্ট ২০১৭