মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

পৃথিবী সমান এলাকা জুড়ে ঝড় উঠল যে গ্রহে !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:২৪:১৪ অপরাহ্ণ, সোমবার, ৭ আগস্ট ২০১৭
  • ৮১৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

একটা গোটা পৃথিবীর সমান জায়গা জুড়ে তুমুল ঝড় উঠেছে। নেপচুনের বিষুবরেখা বরাবর এই ঝড় উঠেছে।

এর আগে, এত বড় ঝড় নেপচুনের মাটিতে ওঠেনি। এই গ্রহের আকাশে ধরা পড়েছে রঙিন মেঘ, যা রীতিমতো দ্রুত বেগে অবস্থান পরিবর্তন করছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ক্যালোফোর্নিয়া-বার্কলে বিশ্ববিদ্যালয়ের মহাকাশ বিজ্ঞানের গবেষক নেড মল্টারের চোখেই প্রথম ধরা পড়ে নেপচুনের বুকে এই পরিবর্তন।

এই সময় সাধারণত শান্ত থাকে নেপচুনের বায়ুমণ্ডল। এই গ্রহের মধ্য অক্ষাংশ বরাবর কিছু মেঘ ঘোরাফেরা করতে দেখা যায়। কিন্তু মেঘের সমারোহ ও তাদের দ্রুত অবস্থান বদলই প্রমাণ দিচ্ছে বড়সড় ঝড়ের। খুব স্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছে সেই ঝড়। হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনকিয়া এলাকার কিয়াক মানমন্দির থেকে এই পর্যবেক্ষণ দেখা গেছে। মল্টার জানাচ্ছেন, প্রায় প্রতিদিন সন্ধ্যা নাগাদ এই ঝড় উঠছে। আর তা পর্যবেক্ষণ করা যাচ্ছে অনেকক্ষণ ধরে, কারণ তখনও পুরোপুরি অন্ধকার নামছে না।

পর্যবেক্ষণে ধরা পড়েছে নেপচুনের বুকে প্রায় ৯০০০ কি.মি. এলাকা জুড়ে ঝড় উঠছে। যা নেপচুনের ব্যাসার্ধের এক তৃতীয়াংশ। নেপচুনের ৩০ ডিগ্রি অক্ষাংশ ও দ্রাঘিমাংশে অবস্থান করছে ঝড়টি। মল্টারের মতে জুনের ২৬ তারিখ থেকে জুলাইয়ের ২ তারিখ পর্যন্ত এই ঝড় সবথেকে স্পষ্টভাবে দেখা গেছে। এই ঝড় ও মেঘের সন্তরণ নেপচুনের আবহাওয়া বুঝতে সাহায্য করবে বলে আশাবাদী বিজ্ঞানীরা। বায়ুমন্ডলের চরিত্র, মেঘের উৎপত্তি, তাদের গতিবিধি বোঝা যাবে বলেও মনে করছেন তাঁরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

পৃথিবী সমান এলাকা জুড়ে ঝড় উঠল যে গ্রহে !

আপডেট সময় : ০২:২৪:১৪ অপরাহ্ণ, সোমবার, ৭ আগস্ট ২০১৭