মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

নিউইয়র্কে ১৮ বাংলাদেশি নারী শিল্পীর চিত্র প্রদর্শনী !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:২৯:০৭ অপরাহ্ণ, রবিবার, ৩০ জুলাই ২০১৭
  • ৮১৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিশ্বের রাজধানী হিসেবে খ্যাত নিউইয়র্ক সিটির ম্যানহাটানে বাংলাদেশের ১৮ মহিলা শিল্পীর শিল্পকর্ম নিয়ে ৫ দিনব্যাপি একটি চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। বৃহস্পতিবার শুরু হওয়া ‘বাংলাদেশের নারী শিল্পীদের চিত্র প্রদর্শনী’ শিরোনামের এ  প্রদর্শনীতে প্রায় ৩০ টি শিল্পকর্ম স্থান পেয়েছে।

চেলসি আর্ট ডিস্ট্রিক্ট এর বিখ্যাত আর্ট গ্যালারী ‘রগ স্প্যাস’ এ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।

রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বাংলাদেশের সমৃদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি ও নারীর ক্ষমতায়নের কথা তুলে ধরে বাংলাদেশের নারী শিল্পীদের শিল্পকর্মের প্রশংসা করেন। বাংলাদেশের ও প্রবাসী শিল্পীদের শিল্পকর্মের সমন্বয় উভয় ক্ষেত্রের শিল্পীদের প্রেক্ষীত তুলে ধরবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি প্রদর্শনী আয়োজনের জন্য কনস্যুলেটকে ধন্যবাদ জানান।

নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্টের আঞ্চলিক অফিসের পরিচালক জেফ্রি আর. সেলারস তার বক্তব্যে প্রদর্শনী আয়োজনের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, ‘বন্ধুপ্রতিম দু’দেশের মানুষের মধ্যে গভীরতর সংযোগ তৈরীর ক্ষেত্রে সংস্কৃতি একটি বিশেষ ভূমিকা পালন করতে পারে’।

ঢাকার ‘গ্যালারী২১’, নিউইয়র্কের ‘দ্য নিউইর্য়ক আর্ট কানেকশন’ এবং ‘বাংলাদেশী-আমেরিকান আর্র্টিস্টস ফোরাম’ এ চিত্র প্রদর্শনী আয়োজন করেছে।
উদ্বোধনী পর্বে প্রদর্শনীর হোস্ট কন্সাল জেনারেল মোঃ শামীম আহসান, এনডিসি আগত অতিথিদের স্বাগত জানান। এ সময় শামীম আহসান তার বক্তব্যে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। এ চিত্র প্রদর্শনী বহুজাতিক এ সিটিতে বাংলাদেশ সম্পর্কে একটি ইতিবাচক ধারনা সৃষ্টিতে ভূমিকা রাখবে বলে কন্সাল জেনারেল আশাবাদ ব্যক্ত করেন।

যুক্তরাষ্ট্রের পদস্থ কর্মকর্তা, বিভিন্ন দেশের কনসাল জেনারেলসহ কূটনীতিকবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের সদস্য এবং বিশিষ্ট প্রবাসী বাংলাদেশীসহ অনেকে উপস্থিত ছিলেন উদ্বোধনীতে।

প্রদর্শনীতে স্থান পাওয়া চিত্রকর্মের শিল্পীরা হচ্ছেন, বাংলাদেশ থেকে শামীম সুবরানা, কনক চম্পা চাকমা, রোকেয়া সুলতানা, ফরিদা জামান, গুলশান হোসেন, নাজিয়া আন্দালিব প্রিমা, দিলরুবা লতিফ রোজি, বিপাশা হায়াত, আফরোজা জামিল কঙ্কা  এবং সামিনা নাফিজ। প্রবাসীদের মধ্য থেকে শামীম বেগম, জেবুন্নেছা কামাল, সালমা কানিজ, মাসুদা কাজী, হালিদে সালাম, শামীম আরা, কানিজ হোসনে আকবরী এবং সাজেদা সুলতানা।

প্রদর্শনী উপলক্ষ্যে একটি মনোরম ক্যাটালগও প্রকাশিত হয়েছে। আগামী ৩১ জুলাই সোমবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা  থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এ প্রদর্শনী চলবে।

বিদেশে বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সম্পর্কে একটি ইতিবাচক ধারনা তৈরীর প্রয়াস হিসেবে কনস্যুলেট জেনারেল এর জনকূটনীতি কার্যক্রমের অংশ হিসেবে প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে বলে আয়োজকরা জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

নিউইয়র্কে ১৮ বাংলাদেশি নারী শিল্পীর চিত্র প্রদর্শনী !

আপডেট সময় : ০১:২৯:০৭ অপরাহ্ণ, রবিবার, ৩০ জুলাই ২০১৭