মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

ফের মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে তালা !

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:৪৭:৪৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭
  • ৮১৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে আড়াই মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ফের তালা ঝুলানোর ঘটনা ঘটেছে।

বুধবার সকালে সাধারণ শ্রমিকরা ভবনে প্রবেশের সময় এক রিঙ্গিত করে আদায়ের ঘটনাকে কেন্দ্র করে দূতাবাস কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীদের দ্বন্দ্ব বাধে। এরই সূত্র ধরে হাইকমিশনের দর্শনার্থীদের প্রবেশ পথে আধা ঘণ্টা তালা ঝুলিয়ে রাখা হয়। এসময় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (বাণিজ্য) ধনঞ্জয় কুমারকে নিরাপত্তাকর্মীরা লাঞ্ছিত করে বলেও খবর পাওয়া গেছে।

প্রাপ্ত খবরে জানা যায়, হাইকমিশনের সঙ্গে কোনোরকম আলোচনা ছাড়াই সকাল থেকে হাই কমিশনে সেবা নিতে আসা প্রবাসীদের কাছ থেকে জনপ্রতি ১ রিঙ্গিত করে চাঁদা তুলতে থাকে ভবন কর্তৃপক্ষ। টাকা তোলার খবর জানতে পেরে হাইকমিশনের কর্মকর্তারা ছুটে আসেন। পরে নিরাপত্তাকর্মীদের সঙ্গে হাইকমিশন কর্মকর্তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা ধস্তাধস্তিতে রূপ নেয়।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ধ্বস্তাধস্তির সময় নিরাপত্তাকর্মীরা হাইকমিশনের এক কর্মকর্তাকে লাঞ্ছিত করেন। তা দেখে সাধারণ প্রবাসীরা উত্তেজিত হয়ে নিরাপত্তাকর্মীকে মারতে উদ্যত হলে ওই কর্মকর্তা তাদের শান্ত হওয়ার অনুরোধ জানান। স্থানীয় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এ নিয়ে ভবন মালিকের সঙ্গে বৈঠকে বসেছেন দূতাবাস কর্মকর্তারা।

হাইকমিশন কর্মকর্তা এস কে শাহীন বলেন, আমরা গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সাধারণ প্রবাসীদের সেবায় আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। এখানে সেবা নিতে আসা প্রবাসীদের ওপর হয়রানি বন্ধে বাংলাদেশ হাইকমিশন সবধরনের ব্যবস্থা নেবে।

এ বছরের শুরুতেই ডিজিটাল পদ্ধতিতে আধুনিক সেবা নিয়ে নতুন ভবনে সরানো হয় বাংলাদেশ হাইকমিশন। সেবার মান বাড়লেও পারিপার্শ্বিক সমস্যায় বেশ বেগ পেতে হচ্ছে দূতাবাসে সেবা নিতে আসা প্রবাসী বাংলাদেশিদের।

হাইকমিশনে সেবা নিতে আসা প্রবাসীদের লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে মূলভবনে ঢোকানোর দায়িত্ব দেয়া হয় ওই ভবনের নিরাপত্তাকর্মীদের। শৃঙ্খলা কিছুটা ফিরে আসলেও প্রায় প্রতিদিনই নিরাপত্তাকর্মীদের হাতে লাঞ্ছিত হচ্ছেন সাধারণ প্রবাসীরা।

কথায় কথায় গায়ে হাত তোলা, চড়, থাপ্পড় তো রয়েছেই। কখনো কখনো হাইকমিশন চত্বর থেকে জোরপূর্বক বের করে দেয়ার অভিযোগও রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে মালয়েশিয়ার বাংলাদেশ কমিউনিটি এক নেতা জানান, ভবন মালিকের সঙ্গে ভাড়া সংক্রান্ত হাই কমিশনের করা চুক্তিপত্র গোঁজামিলে ভরা। ফলে ভবন কর্তৃপক্ষ কয়েকদিন পরপর বিভিন্ন ইস্যুতে চড়াও হয় হাইকমিশনের ওপর। এ বিষয়টি নিয়ে এখনই স্থায়ী সমাধানে না আসলে ভবিষ্যতে আরো অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা আছে বলে মন্তব্য করেন তিনি।

এর আগে গেলো মে মাসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায় পাঁচ ঘন্টা প্রবেশদ্বার তালাবদ্ধ রাখে ভবন কর্তৃপক্ষ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

ফের মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে তালা !

আপডেট সময় : ০৪:৪৭:৪৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭