মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

টরন্টোতে রাবির সাবেক শিক্ষার্থীদের বনভোজনে ‘লুঙ্গি ড্যান্স’ !

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:৪১:৪৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭
  • ৮১৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক শিক্ষার্থীদের সংগঠন কানাডা অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব রাজশাহী ইউনিভার্সিটির (CAARU) বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। বনভোজনে বাংলাদেশের জনপ্রিয় পোশাক ‘লুঙ্গি’ আলোচনার শীর্ষে উঠে এসেছে। ক্যাম্পাসের সাবেক ছাত্র-ছাত্রীরা এ দিন লুঙ্গি পরে নাচে অংশ নেন। এসময় চলছিল লুঙ্গি নিয়ে একটি গান। গানের তালে তালে লুঙ্গি পরা গ্র্যাজুয়েটরা নাচে অংশ নেন। লুঙ্গি নাচ পিকনিকে অংশগ্রহণকারীদের ব্যাপক আনন্দ দেয়।

গত রবিবার (২৩ জুলাই) টরেন্টোস্থ টেইলর ক্রিক পার্কে জমজমাট এই বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। প্রবাসী নাগরিক জীবনের সমস্ত কর্মব্যস্ততাকে পিছনে ফেলে রাবির সাবেক ছাত্রছাত্রীরা পরিবার পরিজন নিয়ে বন্ধু-বান্ধবসহ মিলিত হন আনন্দঘন এই মিলন মেলায়। টরেন্টো ও টরেন্টোর আশেপাশের শহরগুলো থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক ও কর্মকর্তাগণ এতে অংশ নেন।

এতে বাচ্চা ও বয়স্কদের দৌড়, রশি টানাটানি, ফুটবল খেলা, নারীদের বালিশ খেলা, তীর নিক্ষেপ খেলা, দল বেধে বন বাদারে ঘুরাঘুরি, দিনভর গল্প আড্ডা, কৌতুক, গান পরিবেশনা, কবিতা আবৃত্তি, স্মৃতিচারণ, সুস্বাদু খাবার, রাফেল ড্র আর মজার মজার খেলা ও সাংস্কৃতিক পর্ব নিয়ে সবাই হারিয়ে গিয়েছিল স্মৃতিময় মতিহার চত্বর, প্যারিস রোড ও ক্যাম্পাসের পুরানো দিনগুলোতে।

সংগঠনের সভাপতি আরিফ সোহেল ও সাধারণ সম্পাদক সবিতা সোমানী বনভোজনে অংশগ্রহণকারী ছাত্রছাত্রী ও আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান। বনভোজন আয়োজন কমিটির আহবায়ক মুস্তাফিজ খান পাপ্পু সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বনভোজনে টরেন্টোর বিশিষ্টজনদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মত। বিভিন্ন খেলায় ও রাফেল ড্রয়ে বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

টরন্টোতে রাবির সাবেক শিক্ষার্থীদের বনভোজনে ‘লুঙ্গি ড্যান্স’ !

আপডেট সময় : ০৪:৪১:৪৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭