বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

সকালে ঘুম থেকে উঠে মাথাব্যথার কারণ !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৫৩:২৬ অপরাহ্ণ, সোমবার, ২৪ জুলাই ২০১৭
  • ৮১৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সকালে ঘুম থেকে উঠে মাথাব্যথা শুরু হলে এর চেয়ে বিরক্তির আর কিছু নেই। সেই সাথে আরো থাকে বমি বমি ভাব। বর্ষাকালের আর্দ্রতায় এই সমস্যা বেশি দেখা দিলেও অনেকের আবার নিয়মিতই এমনটা হয়। কিন্তু জানেন কি কেন এই মাথাব্যথা হয়? তবে আর দেরি না করে চলুন জেনে নেই সকালবেলায় মাথাব্যথার কারণগুলো সম্পর্কে।

প্রচুর অ্যালকোহল পান
রাতে যদি অত্যধিক অ্যালকোহল পান করা হয় তাহলে সকালে মাথাব্যথা হতে পারে। এমনকি সামান্য ড্রিংক করলেও আপনার ডিহাইড্রেশন হতে পারে, মস্তিষ্কের রক্তপ্রবাহ কমে যায় এবং মাথাব্যথা বৃদ্ধি করে।

বিষণ্ণতা
দিনের যেকোন সময় হতে পারে বিষণ্ণতাজনিত মাথাব্যথা, তবে সকালবেলায় বেশি হতে দেখা যায়। বিষণ্ণতা ঘুম এবং ঘুমের রুটিনকে নষ্ট করে দিতে পারে। অনেক বেশি বিষণ্ণতার ফলে মাথাব্যথা হয়।

অনেক বেশি ঘুম
প্রতিদিন একজন ব্যক্তির ৭-৮ ঘন্টা ঘুমানো প্রয়োজন। কিন্তু এর চেয়ে বেশি অর্থাৎ ৯ ঘন্টার বেশি ঘুমালে মাথাব্যথা হতে পারে। অতিরিক্ত ঘুমের ফলে মস্তিষ্কের সেরোটোনিনের মাত্রা কমে যায় বলে মস্তিস্কে রক্ত প্রবাহ কমে যায় এবং মাথাব্যথা সৃষ্টি হয়।

অতিরিক্ত কফি পান
আপনি যদি প্রচুর কফি গ্রহণ করেন এবং এর কারণে যদি আপনার পর্যাপ্ত ঘুম না হয় তাহলে আপনার সকালের মাথাব্যথা হতে পারে। আপনি যদি কফিতে আসক্ত হন তাহলে আপনার ক্যাফেইন হেডএক হওয়া খুবই স্বাভাবিক।

কম ঘুম
আপনার যদি পর্যাপ্ত ঘুম না হয় তাহলে আপনার ফাইট হরমোন চাঙ্গা হবে, ফলে আপনার হৃদস্পন্দন বেড়ে যাবে, রক্তচাপ ও স্ট্রেস বৃদ্ধি পাবে এবং মাথাব্যথা হবে। শরীরের কাজ স্বাভাবিকভাবে হওয়ার জন্য পর্যাপ্ত ঘুম প্রয়োজন।

ভালো অনুভবের হরমোন কমে গেলে
যদি আপনার ভালো অনুভব করার হরমোনের উৎপাদন কমে যায় তাহলে আপনার মর্নিং হেডএক হতে পারে। নিম্নমাত্রার এন্ডরফিন, সেরেটোনিন এর মাত্রার উপর প্রভাব ফেলতে পারে। এর ফলে মস্তিষ্কের রক্ত প্রবাহ কমে যায় বলে মাথা ব্যথা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সকালে ঘুম থেকে উঠে মাথাব্যথার কারণ !

আপডেট সময় : ১২:৫৩:২৬ অপরাহ্ণ, সোমবার, ২৪ জুলাই ২০১৭