বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

ঘুম থেকে ওঠার পর যা করবেন না !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০২:০৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭
  • ৮১৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সকালটা ভালোভাবে শুরু হলে গোটা দিনটাই ভালো কাটে। তাই ঘুম ভাঙার পরের সময়টুকুকে বলা যেতে পারে দিনের সবচে’ গুরুত্বপূর্ণ সময়। ঘুম থেকে ওঠার পরে কী কী করা যেতে পারে এটা কম-বেশি সবারই জানা। কিন্তু ঘু‌ম থেকে ওঠার পরে কী কী করা উচিত নয় তা হয়তো আমাদের কারো কারো জানা নেই। স্বাস্থ্যসম্মত জীবন নিশ্চিত করতে জেনে নিন ঘুম থেকে উঠে কি কি করবেন না।

অ্যালার্ম বন্ধ করে ফের ঘুমিয়ে পড়বেন না : আমরা অনেকেই এই কাজটা করি। সকালে অ্যালার্ম বেজে উঠলে সেটা বন্ধ করে ঘুম ঘুম চোখে সময়টা আরও ১০/১৫ মিনিট এগিয়ে দিয়ে পুনরায় ঘুমিয়ে পড়ি। এটা করা উচিত না। কারণ এতে শরীর আবার গভীর ঘুমের দিকে যাত্রা করে। কিন্তু কাজের তাড়া থাকা যেহেতু উঠে যেতে হবে, তাই ঘুম থেকে উঠেও ঘুম-ঘুম ভাব আর যেতে চায় না।

ঘুম ভাঙার পর মোবাইল দূরে রাখুন : ঘুম থেকে উঠেই নিজের মোবাইল ফোনের নোটিফিকেশন, মেইল, ফেসবুক ইত্যাদি ঘাঁটাঘাঁটি শুরু করবেন না। যদি কোনো সমস্যা বা মন খারাপ করে দেবার মতো কিছু থাকে তাহলে তার জের সারাদিন ধরে বয়ে বেড়াতে হবে।

বিছানা অগোছালো রেখে উঠে যাবেন না : সকালে বিছানা ছাড়ার আগে চাদর টেনে, বালিশ ঠিকঠাক করে অর্থাৎ বিছানা গুছিয়ে তারপর অন্য কাজে হাত দেবেন। এর ফলে সারাদিনের সব কাজ গুছিয়ে করার আগ্রহ বাড়বে।

কফি খাবেন না : ঘুম থেকে উঠেই কফির কাপ হাতে নেবেন না। আমাদের শরীরে সাধারণভাবে সকাল ৮টা থেকে ৯টার মধ্যে করিস্টোল নামের একটি হরমোন উৎপন্ন হয়। এই হরমোন উদ্বেগ কমাতে সাহায্য করে। ক্যাফিন (যা কফিতে থাকে) এই হরমোনের উৎপাদনে বাধা দেয়। তাই কফি খেতে চাইলে সকাল সাড়ে ৯টার পরে খান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ঘুম থেকে ওঠার পর যা করবেন না !

আপডেট সময় : ১২:০২:০৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭