মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

প্রবাসে থাকা মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করতে যাচ্ছে সরকার !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:২৩:৫৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭
  • ৮০৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

স্বাধীনতার ৪৬ বছর পরে হলেও প্রবাসে অবস্থানরত মুক্তিযোদ্ধাদের তথ্য সংগ্রহ শুরু করেছে বর্তমান সরকার। কুয়েত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব দূতাবাস প্রধান মোহাম্মদ জহিরুল ইসলাম খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এ বিষয়ে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালামের সাথে যোগাযোগ করলে তিনি জানান স্বাধীনতার দীর্ঘ কয়েক যুগ পেরিয়ে গেলেও কোন সরকার প্রবাসে থাকা মুক্তিযোদ্ধাদের কোন খবর নেননি। বর্তমান আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধাদের ভুলেনি বিশেষ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাছিনা পৃথিবীর যে প্রান্তেই থাক জাতির শ্রেষ্ঠ সন্তানদের ভুলেনি। তাদের যথাযথ সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিতে যাচ্ছে বর্তমান সরকার।

তিনি কুয়েতে অবস্থানরত প্রবাসী মুক্তিযোদ্ধাদের তথ্য গেজেটে অন্তর্ভুক্তির জন্য সকল সহযোগিতা করার আশ্বাস দেন। এবং সকল মুক্তিযোদ্ধাদের উল্লেখিত তথ্যসহ আগামী ৩১ অক্টোবর ২০১৭ মধ্যে দূতাবাসে জমা দিতে অনুরোধ করেন। রাষ্ট্রদূত এস এম আবুল কালাম  আরো জানান মুক্তিযোদ্ধাদের সঠিক কোন লিস্ট না থাকার কারণে প্রবাসে তাদের মূল্যায়ন হয় না। এই সরকার সেই সুযোগ করে দিয়েছেন।

বিজ্ঞপ্তির মাধ্যমে বলা হয়েছে কুয়েতে যেসব প্রবাসী মুক্তিযোদ্ধা আগে অনলাইনে আবেদন করতে পারেননি তাদের নাম ও তথ্যাবলি গেজেটে অন্তর্ভুক্তির জন্য আবেদন ফরম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে সংগ্রহ করে আগামী ৩১ অক্টোবর ২০১৭ মধ্যে দূতাবাসে জমা দিতে। যেসব প্রমাণাদি ও প্রয়োজনীয় কাগজপত্র দরকার এর মধ্যে ভারতীয় তালিকা, গেজেটের কপি, জাতীয় তালিকা, জেলা কমান্ডারের প্রত্যয়নপত্র, বিএলএফ সনদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামরিক সনদ, বঙ্গবন্ধু সনদ, লাল মুক্তিবার্তা, অস্ত্র জমাদানের রসিদ, প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত সনদ, সবুজ মুক্তিবার্তা, যুদ্ধকালীন প্রশিক্ষণ সনদ, ওসমানী সনদ, সেক্টর কমান্ডারের প্রত্যয়নপত্র, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের প্রত্যয়নপত্র, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাময়িক সনদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রত্যয়নপত্র, উপজেলা কমান্ডারের প্রত্যয়নপত্র, ইউনিয়ন কমান্ডারের প্রত্যয়নপত্র, মুজিব বাহিনীর প্রত্যয়নপত্র, যুদ্ধকালীন কমান্ডারের প্রত্যয়নপত্র ও তিনজন সহযোদ্ধার প্রত্যয়নপত্র।

কুয়েত প্রবাসী বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. শাহরিয়ার হুদা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন এটা বর্তমান সরকারের একটি মহৎ গুণের বহিঃপ্রকাশ। দীর্ঘদিন হলেও প্রবাসে থাকা মুক্তিযোদ্ধাদের খোঁজ নিচ্ছেন। এ তালিকায় ভুয়া মুক্তিযোদ্ধাদের স্থান না দেওয়ার দাবী জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

 পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য

প্রবাসে থাকা মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করতে যাচ্ছে সরকার !

আপডেট সময় : ০২:২৩:৫৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭