মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সমাবেশ !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:৪৬:২৪ অপরাহ্ণ, সোমবার, ১০ জুলাই ২০১৭
  • ৮১৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিশ্বের ১৮ রাষ্ট্র নায়কের কর্মকান্ডের আলোকে মার্কিন লেখকের গ্রন্থ ‘উইমেন প্রেসিডেন্ট এ্যান্ড প্রাইম মিনিস্টার্স’-এর প্রচ্ছদে ৬ জনের একজন হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘জনসেবায় নিরলসভাবে কাজের দুর্লভ এ স্বীকৃতির’ জন্য শেখ হাসিনাকে অভিনন্দন জানাতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ রবিবার সন্ধ্যায় এক বিশেষ সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ।

এসময় উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে ড. গোলাপ উল্লেখ করেন, ‘কল্যাণমূলক কর্মকান্ডের আন্তর্জাতিক এ স্বীকৃতির আমেজেই সামনের জাতীয় নির্বাচনে আবারো আওয়ামী লীগের প্রার্থীদের বিপুল বিজয় দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ এক উচ্চতায় নিয়ে গেছেন। বাংলাদেশের সার্বিক উন্নয়ন আর কল্যাণের এই ধারা অব্যাহত রাখতেই বারবার আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে হবে। এজন্যে প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে নিজ নিজ এলাকায় জনসংযোগ শুরু করতে হবে।

গোলাপ আরো বলেন, যারা বাংলাদেশের মঙ্গল চায় না, যারা বাংলাদেশের মানুষের সমৃদ্ধি পছন্দ করে না, তারা নানা অপপ্রচারে লিপ্ত রয়েছে, এ ব্যাপারে সকল প্রবাসীকে সজাগ থাকতে হবে।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান সভাপতিত্ব করেন। সমাবেশ পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নির্বাহী কমিটির ৪/৫ জন বাদে অন্য সকলের উপস্থিতি ছিল লক্ষনীয়। শুধু তাই নয়, যুবলীগ, মহিলা লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের সর্বস্তরের নেতা-কর্মীরাও মুহুর্মূহু স্লোগানে পুরো মিলনায়তনকে মাতিয়ে রাখেন।

ওয়াশিংটন ডিসিসহ বিভিন্ন অঙ্গরাজ্যের নেতা-কর্মীরাও এসেছিলেন এ সমাবেশে। নেতৃবৃন্দের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ড. খন্দকার মনসুর, বাংলাদেশি-আমেরিকান ডেমক্র্যাটিক লীগের প্রেসিডেন্ট খোরশেদ খন্দকার,  নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী এবং সেক্রেটারি ইমদাদ চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার ফোরামের যুগ্ম সম্পাদক আব্দুল কাদের মিয়া, স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মমতাজ শাহনাজ, যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক তারেকুল হায়দার চৌধুরী, আন্তঃস্টেট যুবলীগের মহাসমাবেশের আহবায়ক রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সর্দার, ছাত্রলীগের সভাপতি মো. জাহিদ প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

 পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য

শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সমাবেশ !

আপডেট সময় : ০২:৪৬:২৪ অপরাহ্ণ, সোমবার, ১০ জুলাই ২০১৭