মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

তারেক মাসুদের স্মরণে পর্তুগালে দক্ষিণ এশীয় চলচ্চিত্র উৎসব !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:৩৬:২৬ অপরাহ্ণ, বুধবার, ৫ জুলাই ২০১৭
  • ৮১৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পর্তুগালে প্রথমবারের মত অনুষ্ঠিত হওয়া দক্ষিণ এশিয়ার চলচ্চিত্র উৎসব ‘মোশত্রা দে সিনেমা সুল আসিয়াতিকো-সিনেমেলা’। পর্তুগালের রাজধানী লিসবনের বিখ্যাত প্রেক্ষাগৃহ সাঁও জর্জে স্থানীয় সময় গত শুক্রবার বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশের জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর আয়নাবাজি ছবি দিয়ে শুরু হয় এ সিনেমেলা। এতে প্রবাসী বাংলাদেশি দর্শকের পাশাপাশি অংশ নেয় পর্তুগীজ ও ইউরোপীয়রা।

সড়ক দুর্ঘটনায় নিহত প্রখ্যাত বরেণ্য চলচ্চিত্রকার প্রয়াত তারেক মাসুদ ও বাংলাদেশের চলচ্চিত্রকে উৎসর্গ করা এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রুহুল আলম সিদ্দিক, ইউনিভার্সিটি নোভার অধ্যাপক ও সিনেমেলার উপদেষ্টা জোসে মাপ্রিল, উৎসব উপদেষ্টা আদ্রিয়ানো স্মালদন, ভিলা দু সিনেমা ও ‘মোশত্রা দে সিনেমা সুল আসিয়াতিকোর’ পরিচালক, চলচ্চিত্র নির্মাতা সোহেল রহমান, বাংলাদেশ দূতাবাস প্রধান ও সেকেন্ড সেক্রেটারি হাসান আব্দুল্লাহ তৌহিদ, ভিলা দু সিনেমার হেড অফ কমিউনিকেশন ইনেশ লিবারেল, প্রোডাকশন ডিজাইনার ক্রিস্টিনা কেতসহ  লিসবন বাংলা কমিউনিটির নেতৃবৃন্দ।

প্রদর্শনী শুরুর আগে শুভেচ্ছা বক্তব্যে রাখেন- বাংলাদেশর রাষ্ট্রদূত মো. রুহুল আলম সিদ্দিক। এই সময় তিনি বাংলাদেশের চলচ্চিত্রের প্রশংসা করে বলেন, বাংলাদেশ দূতাবাস ভিলা দু সিনেমার এ উৎসব আয়োজনের অংশ হতে পেরে খুব আনন্দিত। এই চলচ্চিত্র উৎসব দক্ষিণ এশীয় ও পর্তুগীজদের মাঝে সম্পর্ককে সমৃদ্ধ করবে। পাশাপাশি পর্তুগীজরা দক্ষিণ এশিয়ার মানুষ ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে।

তিনি এসময় বাংলাদেশ ও পর্তুগালের মধ্যে ৫শ বছরের সম্পর্কের কথা উল্লেখ করেন।
চলচ্চিত্র মেলার শেষদিন ‘আয়না বাজি’ ছবি দেখতে আসা প্রবাসী বাংলাদেশি ও কমিনিটি ব্যক্তিত্ব হুমায়ন কবির জাহাঙ্গীর বলেন, পর্তুগালে প্রায় ১৮ হাজার বাংলাদেশি মানুষের বাস। পর্তুগালে বেড়ে উঠা নুতন প্রজন্মের কাছে বাংলাদেশি সংস্কৃতি ও চলচ্চিত্রকে তুলে ধরর জন্য বাংলাদেশ দূতাবাস ও ‘ভিলা দু সিনেমা’কে ধন্যবাদ জানান।

তিনি আরো বলেন, এ চলচ্চিত্র উৎসবের মাঝে পর্তুগীজ ও বাংলাদেশিদের মাঝে নতুন একটি সেতু নির্মাণ ও সম্পর্ক তৈরি করবে।
৩০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত তিন দিনের এ চলচ্চিত্রমেলায় বাংলাদেশের ৬টি ও ভারত-পাকিস্তান যৌথ প্রযোজিত ১টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, স্পেন-বাংলাদেশের ১টি, নেপালের দুটি, ভুটানের একটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। প্রথমবারের আয়োজিতো দক্ষিণ এশীয় চলচ্চিত্র মেলায় বাংলাদেশের মোরশেদুল ইসলামের চলচ্চিত্র ‘চাকা’, অমিতাভ রেজার ‘আয়নাবাজি’, আবু শাহেদ ইমনের ‘জালালের গল্প’,  তউকির আহমেদের ‘অজ্ঞাতনামা’,মেহের আফরোজ শাওনের ‘কৃষ্ণপক্ষ’ ও তারেক মাসুদের চলচ্চিত্র ‘রানওয়ে’ প্রদর্শিত হয়েছে।

পর্তুগালের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় লুসোফুনা ইউনিভার্সিটি, বাংলাদেশ দুতাবাস, লিসবন, জুন্তা ফ্রেগজিয়া আরইয়ুস, লিসিও কামুয়েস, গবেষণা সংস্থা সিআরআইএ, এজিয়াক-সিনেমা সাও জর্জ, ক্যামেরা মিউনিসিপাল লিসবন ও অদিভেলাস ও এসোসিয়েসাঁও সুপ্রেসাওর সার্বিক সহযোগিতায় এবারের চলচ্চিত্রমেলা অনুষ্ঠিত হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

তারেক মাসুদের স্মরণে পর্তুগালে দক্ষিণ এশীয় চলচ্চিত্র উৎসব !

আপডেট সময় : ০২:৩৬:২৬ অপরাহ্ণ, বুধবার, ৫ জুলাই ২০১৭