বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

রাজশাহীতে দু’পক্ষের সংঘর্ষ-গোলাগুলি, আহত ২ !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০০:৩৭ অপরাহ্ণ, বুধবার, ৫ জুলাই ২০১৭
  • ৭৭৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজশাহী মহানগরীর রায়পাড়া এলাকায় গাছের আম পাড়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু’পক্ষের দু’জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের দাবি, তার পায়ে গুলি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন আনারুল ইসলামের ছেলে আবদুল হালিম ওরফে সবুজ (২৫) ও আক্তার আলীর ছেলে নুরুল ইসলাম (২৬)। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, এলাকার একটি বাগানে আম পাড়াকে কেন্দ্র করে দুইপক্ষের এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে তার আগেই সংঘর্ষ থেমে যায়।

ওসি জানান, আহতদের মধ্যে নুরুল ইসলাম দাবি করেছেন প্রতিপক্ষের লোকজন তার পায়ে গুলি করেছে। তবে পুলিশ বিষয়টি নিশ্চিত না। পরবর্তীতে বিষয়টি নিশ্চিতভাবে বলা যাবে। রেললাইনের পাশে সংঘর্ষ ঘটায় পাথরের আঘাতে নুরুল আহত হতে পারেন বলেও মন্তব্য করেন ওসি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

রাজশাহীতে দু’পক্ষের সংঘর্ষ-গোলাগুলি, আহত ২ !

আপডেট সময় : ০১:০০:৩৭ অপরাহ্ণ, বুধবার, ৫ জুলাই ২০১৭