মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

এরশাদের স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে যুক্তরাষ্ট্রে ‘কমিটি-বাণিজ্য’ !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৫৫:০৪ অপরাহ্ণ, বুধবার, ৫ জুলাই ২০১৭
  • ৮০৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পার্টির চেয়ারমান হুসেইন মুহম্মদ এরশাদকে ব্ল্যাকমেইল করে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির কমিটির নামে তামাশা করার গুরুতর অভিযোগ করেছে প্রতিষ্ঠাতা সদস্যসহ সক্রিয় নেতা-কর্মীরা।

গত সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে টক অব দ্য টাউন রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ব্যানারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। এতে আরও বলা হয়, এরশাদের স্বাক্ষর ‘কাট এ্যান্ড পেস্ট’ করে একেকবার একেক ধরনের কমিটির প্রচারণা চালানো হচ্ছে। এসব কাণ্ডকারখানার বিস্তারিত তথ্য পার্টি চেয়ারমানের গোচরে আনা হয়েছে।

সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির কেন্দ্রীয় সমন্বয়কারি আব্দুন নূর বড় ভূইয়া বলেন, শীঘ্রই এ অপতৎপরতায় লিপ্তদের মুখোশ উম্মোচিত হয়ে পড়বে। কারণ আবু তালেব চৌধুরী চান্দুসহ কয়েকজনের অসাংগঠনিক কর্মকাণ্ডের সাক্ষী কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা ও জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদক অনন্যা হুসেইন মওসুমী । তিনি নিউইয়র্কে গত ১৯ জুন ইফতার মাহফিলে উপস্থিত থেকে সক্রিয় নেতা-কর্মীদের প্রচণ্ড ক্ষোভের ব্যাপারটি প্রত্যক্ষ করেছেন।

একই অভিযোগ করেছেন কেন্দ্রীয় সদস্য ও যুক্তরাষ্ট্র শাখার সহ-সভাপতি মাহবুবুর রহমান অনীক, যুক্তরাষ্ট্র শাখার উপদেষ্টা মাহবুবুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় সদস্য আলতাফ হোসেনসহ কয়েকজন।

যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক জাফর মিতার অভিযোগ, ব্যক্তিস্বার্থে দলের পদ-পদবি ব্যবহারের খায়েসে নেতা-কর্মীদের অগোচরে আবু তালেব চৌধুরী এরশাদ সাহেবের নামে নিজের পছন্দের লোকদের সমন্বয়ে একটি কমিটি বাজারে ছাড়েন। সেটি অনেকের ক্ষোভের কারণ ঘটার পর আরেকটি কমিটির প্রচারণা চালাচ্ছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

 পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য

এরশাদের স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে যুক্তরাষ্ট্রে ‘কমিটি-বাণিজ্য’ !

আপডেট সময় : ১২:৫৫:০৪ অপরাহ্ণ, বুধবার, ৫ জুলাই ২০১৭