বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

চট্টগ্রামে শনি-রবিবার যাত্রীদের চাপ বাড়বে ট্রেনে !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০৬:৫৭ অপরাহ্ণ, শনিবার, ১ জুলাই ২০১৭
  • ৭৮১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

টানা ঈদের ছুটির পর ট্রেন যাত্রীদের বেশী চাপ না থাকলেও শনিবার ও রবিবার দ্বিগুন যাত্রী নিয়েই ট্রেন চলাচল করবে। ছুটি শেষে ঢাকাসহ চট্টগ্রামের বাইরের চাকুরিজীবী এবং ব্যবসায়ীরা তাদের নিজদের কর্মস্থলে যোগদানের জন্য ও বিভিন্ন স্থানে বসবাসরত সবাই মুলত শনিবার এবং রবিবার চট্টগ্রাম ছাড়বেন। এতে আন্তঃনগর, লোকাল ও মেইল ট্রেনগুলোতে দ্বিগুন যাত্রী হতে পারে বলে জানান রেলওয়ে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম থেকে প্রতিদিন ১৬-১৮টি ট্রেন চলাচল করে আসছে। এবারের রমজানের ঈদকে সামনে রেখে পূর্বাঞ্চলসহ সারাদেশে সুষ্টু ও সুন্দরভাবে টিকেট বিক্রয় ও মনিটরিং করার জন্য রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক এমপিসহ রেলের উর্ধতর কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়। যার ফলে ঈদের ছুটিতে ট্রেন যাত্রীরা সুষ্টু ও সুন্দর পরিবেশে ভ্রমন করতে পেরেছে সাধারণ যাত্রীরা। পাশাপাশি ঈদের স্পেশাল ট্রেনসহ চলাচলরত ট্রেনগুলোতে প্রতিদিন ১৫ হাজার থেকে ২০ হাজার যাত্রী পরিবহণ করেছে রেলওয়ে।

পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্য কর্মকর্তা (সিসিএম) সরদার শাহদাত আলী বলেন, শনিবার ও কাল বরিবারও ট্রেন যাত্রী বাড়বে। ঈদের বন্ধের শেষ সময়ে স্ব-স্ব কর্মস্থলসহ নিজ নিজ প্রতিষ্ঠানে যোগদানের জন্য চট্টগ্রাম ছাড়বে। এতে সাধারণ আসনের পাশাপাশি অতিরিক্ত যাত্রী পরিবহনের ব্যবস্থাও করা হয়েছে।

তিনি আরও বলেন, কালোবাজারিসহ অনিয়ম রোধে বসানো হয়েছে সিসি টিভি ক্যামেরাও। এতে ট্রেনের যাত্রীদের সুবিধা ও কঠোর নিরাপত্তার মাধ্যমে ট্রেন যাত্রী পরিবহনসহ বিভিন্ন বিষয়ে সর্তক থাকতে রেলপথ মন্ত্রীর নির্দেশনা রয়েছে। তবে ঈদের ছুটিতে যেমনি কোন প্রকার অসুবিধা হয়নি, ঠিক তেমনি আজ-কালও যাত্রীদের অসুবিধা হবে না বলে জানান তিনি। একই কথা বললেন চট্টগ্রাম বিভাগীয় বাণিজ্য কর্মকর্তা (ডিসিও) মিজানুর রহমান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

চট্টগ্রামে শনি-রবিবার যাত্রীদের চাপ বাড়বে ট্রেনে !

আপডেট সময় : ০১:০৬:৫৭ অপরাহ্ণ, শনিবার, ১ জুলাই ২০১৭