শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

ইউটিউবের মহাতারকা বন্ধ করছেন নিজের চ্যানেল!

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২৬:৪৫ অপরাহ্ণ, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬
  • ৯১৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ইন্টারনেট দুনিয়ায় ঝড় তোলা একটি নাম ফেলিক্স জেলবার্গ। তবে এটা না বলে যদি বলা হয় ‘পিউ ডাই পাই’, তাহলে হয়তো তাকে চিনতে পারেন।

সুইডিশ এই সুদর্শন তরুণ ভিডিও গেম খেলা ও ভিডিও ব্লগ লিখে কোটি কোটি টাকা আয় করেন। যুক্তরাষ্ট্রের বিখ্যাত ম্যাগাজিন ফোর্বস এর তথ্য অনুয়ায়ী, চলতি বছর তার আয় ১৫ মিলিয়ন ডলার।

ফেলিক্স জেলবার্গ এমনভাবে কাজ করেন করেন, যেন তা সহজ এক বিষয়। তিনি প্রতিদিন একটি বা একাধিক ভিডিও প্রকাশ করেন। ইউটিউবের জন্য তৈরি করা ভিডিও বা ভিডিও গেম খেলা বা তার মেধা সবই তাকে ইউটিউবের একচ্ছত্র অধিপতি বানিয়েছে। ইউটিউব চ্যানেল তার সাবস্ক্রাইবার ৫০ মিলিয়নের অধিক। ফলে তার একটি ভিডিও অনায়াসে পৌঁছে যায় কোটি মানুষের কাছে।

ইউটিউবে সবচেয়ে জনপ্রিয় হলেও এক ঘোষণা তাকে আলোচনায় নিয়ে আসে। যখন তার সাবস্ক্রাইবার ৪৯ মিলিয়ন, তখন তিনি ঘোষণা দিয়েছিলেন, ৫০ মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়ার পর তিনি তার ইউটিউব চ্যানেলটি বন্ধ করে দেবেন। তার এই ঘোষণা প্রচার করে গেমিং সাইটসহ বড় বড় সব সংবাদমাধ্যম। তবে চিন্তার কিছু নেই। তিনি তার ইউটিউ অ্যাকাউন্ট এত দ্রুত বন্ধ করছেন না। এর পরিবর্তনে তিনি একটি আপডেট দিয়েছেন। সেখানে ভক্তদের ধন্যবাদ জানান যারা ৫০ মিলিয়ন সাবস্ক্রাইবারের বিশাল দুনিয়ে গড়ে তুলেছেন।

তবে আবারও ঘোষণা দিলেন তিনি। বললেন, সাবস্ক্রাইবার সংখ্যা ১০০ মিলিয়ন হলে তার ‘PewDiePie ‘ চ্যানেলটি বন্ধ করে দেবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

ইউটিউবের মহাতারকা বন্ধ করছেন নিজের চ্যানেল!

আপডেট সময় : ১১:২৬:৪৫ অপরাহ্ণ, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬