বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:৪৯:২১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২২ জুন ২০১৭
  • ৭৯৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

২০১৭-১৮ অর্থবছরের জন্য ২ হাজার ৩৮৪ কোটি ৮০ লাখ টাকার বাজেট (প্রস্তাবিত) ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

রাজধানীর গুলশান-২ এ অবস্থিত ডিএনসিসির কার্যালয়ে গতকাল বুধবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই বাজেট ঘোষণা করেন ডিএনসিসির মেয়র আনিসুল হক।

সংবাদ সম্মেলনে মেয়র আনিসুল হক বলেন, এই অর্থবছরে নিজস্ব উৎস থেকে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯৭৭ কোটি ৬৫ লাখ টাকা। এর মধ্যে হোল্ডিং ট্যাক্স বাবদ আয়ের প্রাক্কলন করা হয়েছে ৪৮৫ কোটি টাকা, যা মোট রাজস্ব আয়ের শতকরা ৫০ ভাগ।

সংবাদ সম্মেলনে তিনি ২০১৬-১৭ অর্থবছরের জন্য ১ হাজার ২৩১ কোটি ২৬ লাখ টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করেন।

মেয়র বলেন, ২০১৭-১৮ অর্থবছরে নিজস্ব আয়ের অন্যতম খাত হলো হোল্ডিং ট্যাক্স। মোট রাজস্ব আয়ের ৫০ শতাংশ এই খাত থেকে ধরা হয়েছে। এছাড়া বাজার হতে সালামী বাবদ ১২০ কোটি টাকা ও ট্রেড লাইসেন্স বাবদ ৬০ কোটি টাকা এবং সম্পত্তি হস্তান্তর বাবদ ১৮০ কোটি টাকা পাওয়ার আশা করছি।

সরকারি উন্নয়ন অনুদান হিসেবে ১৫০ কোটি টাকা এবং সরকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প থেকে প্রায় ১ হাজার ২৯ কোটি ৬৫ লাখ টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

আনিসুল হক জানান, গত অর্থবছরে প্রস্তাবিত বাজেটে বরাদ্দ ধরা হয়েছিল দুই হাজার ৮৩ কোটি ৩৫ লাখ টাকা। সংশোধিত বাজেটে ডিএনসিসির প্রায় ৬০ শতাংশ বাজেট বাস্তবায়ন হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মিসবাউল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এস এম সালেহ ভূইয়া প্রমুখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন ডিএনসিসি’র বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা !

আপডেট সময় : ০২:৪৯:২১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২২ জুন ২০১৭