বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

ঈদ পোশাকে হুররাম-বাহুবলীর কদর বাড়ছে !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১৮:২৫ অপরাহ্ণ, শনিবার, ১৭ জুন ২০১৭
  • ৭৮৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কয়েকদিন পর ঈদ। আর ঈদকে সামনে রেখে ফুটপাত থেকে শুরু করে অভিজাত বিপণিবিতান পর্যন্ত সব জায়গায় ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। দিন যতই যাচ্ছে ততই ভিড় বাড়ছে। বরাবরই দেশি-বিদেশি মেগা সিরিয়াল, সিনেমা কিংবা অভিনেতা, অভিনেত্রীর বিভিন্ন চরিত্রের নামেই মেয়েদের পোশাকগুলোর নামকরণ করা হয়।

গত বছর কিরণমালা, জল নূপুর, পাখি আর ঝিলিক থ্রিপিস ছিল তরুণীদের পছন্দের শীর্ষে। সময়ের প্রেক্ষিতে পছন্দের তালিকারও বেশ পরিবর্তন ঘটেছে। এবার তরুণীদের মন জয় করে নিয়েছে হুররাম ও বাহুবলী-২। তাই বাজারে কদর বাড়ছে হুররাম আর বাহুবলী-২’র মতো থ্রিপিস।

অটোমান সম্রাজ্যের শাসকদের নিয়ে নির্মিত জনপ্রিয় মেগা সিরিয়াল সুলতান সুলেমান এবং ভারতীয় জনপ্রিয় সিনেমা বাহুবলী-২’র অনুসারেই এসব নামকরণ করা হয়েছে। এসব পোশাকের কদর বেড়েছে রাজধানীসহ সারাদেশে।

বিক্রেতারা জানায়, এখনও বেচাকেনা জমে উঠেনি। চলতি মাসের ২০/২২ তারিখের পর থেকে মার্কেটে ক্রেতা সমাগম বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

পোশাকের নামকরণ সম্পর্কে রাজধানীর নিউ মার্কেটের দোকানি জাব্বার শেখ বলেন, এবার হালকা কিংবা গাঢ় রঙয়ের পোশাক মেয়েরা বেশি পছন্দ করছে। তবে কাশ্মিরি, হুররাম, বাহুবলি-২ বিক্রি হচ্ছে। ক্রেতাদের সমাগম কম। রমজানের শেষের দিকে বেচাবিক্রি বেড়ে যাবে বলেও জানান তিনি।

নিউ মার্কেটে পোশাক কিনতে আসা এক ক্রেতা জানান, পছন্দের পোশাক বাহুবলী-২ কিনবেন। এছাড়া দামের মধ্যে হলে একটি হুররামও কিনবেন বলে জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ঈদ পোশাকে হুররাম-বাহুবলীর কদর বাড়ছে !

আপডেট সময় : ১২:১৮:২৫ অপরাহ্ণ, শনিবার, ১৭ জুন ২০১৭