বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

বেশি ঘুমের ক্ষতি অনেক !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:১১:১৩ পূর্বাহ্ণ, শনিবার, ১৭ জুন ২০১৭
  • ৮১৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

অনেকেই ছুটির দিনে বা অলস সময়ে খুব বেশি ঘুমাতে পছন্দ করেন। কেউ কেউ আবার কোনো কারণ ছাড়াই দীর্ঘক্ষণ বিছানায় থাকতে আসক্ত। কথায় আছে, বেশি ঘুম নাকি মানুষকে নিস্ক্রিয় করে দেয়। সাম্প্রতিক এক গবেষণায়ও এর প্রমাণ মিলেছে। এতে দেখা গেছে, অতিরিক্ত ঘুম এবং অলস বসে থাকা শরীর ও মনের জন্য মারাত্মক ক্ষতিকর। শুধু তাই নয়, এমনকি তা নাকি রীতিমতো ধূমপান বা মদ্যপানের মতোই ক্ষতিকর। এমনকি অতিরিক্ত ঘুম মৃত্যু পর্যন্ত ডেকে অানতে পারে।

অস্ট্রেলিয়ার স্যাক্স ইনস্টিটিউট ৪৫ বছরের বেশি বয়সী প্রায় ২ লাখ ৩০ হাজার অস্ট্রেলিয়র ওপর গবেষণাটি করে। এ সকল মানুষের জীবনযাপনে যত বাজে অভ্যাস রয়েছে তার তথ্য নেওয়া হয়। এর মধ্যে মোটেই কাজ না করা আর ৯ ঘণ্টার বেশি ঘুম তালিকাবদ্ধ করা হয়। আরও বদভ্যাসের মধ্যে ছিল ধূমপান, অ্যালকোহল, অস্বাস্থ্যকর খাবার ইত্যাদি। জরিপকৃতদের ৩০ শতাংশের এসব অভ্যাসের দু-তিনটি চর্চা করতেন। ৬ বছর পরে এক রিপোর্টে বলা হয়, এদের প্রায় ১৬ হাজারের মৃত্যু ঘটেছে।

গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে যারা দৈহিকভাবে একেবারেই ঘাম ঝরান না, তাদের মৃত্যুর সম্ভাবনা অন্যদের চেয়ে ১.৬ গুণ বেশি। ন্যূনতম কাজ করা বলতে সপ্তাহে অন্তত ১৫০ মিনিট হালকা থেকে ভারী কাজ বোঝানো হয়েছে। আবার যারা কাজ না করে  প্রচুর ঘুমান তাদের মৃত্যু ঝুঁকি বেশি। এ দু’য়ের সঙ্গে যদি ধূমপান এবং অ্যালোকোহল যোগ হয়, তবে ঝুঁকি আরো বৃদ্ধি পায়।

ইউনিভার্সিটি অব সিডনির সিডনি স্কুল অব পাবলিক হেলথ’র ফেলো এবং সংশ্লিষ্ট গবেষণার প্রধান মেলোডি ডিং জানান, চরম অলসতা এবং ঘুমানোর সঙ্গে আয়ু কমে আসার বিষয়টি জড়িত। যারা নড়াচড়া না করে দীর্ঘক্ষণ বসে থাকেন এবং বেশি বেশি ঘুমান তাদের শারীরিক অবস্থা অন্যদের চেয়ে বেশি খারাপ থাকে।

সূত্র : ফক্স নিউজ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বেশি ঘুমের ক্ষতি অনেক !

আপডেট সময় : ১১:১১:১৩ পূর্বাহ্ণ, শনিবার, ১৭ জুন ২০১৭