বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

অবিরাম বৃষ্টিতে খুলনায় জলাবদ্ধতা !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:২৭:৩৪ অপরাহ্ণ, সোমবার, ১২ জুন ২০১৭
  • ৭৯৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে অবিরাম বৃষ্টি হচ্ছে খুলনা ও মোংলা সমুদ্র বন্দর এলাকায়। সোমবার ভোর থেকে কখনো হালকা কখনো মাঝারি, আবার কখনো দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে। আগামীকাল মঙ্গলবারও বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।

খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ আমিরুল আজাদ জানান, উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে। এ কারণে মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সর্তকতা সংকেত ও নদী বন্দরকে ২নং হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে নিম্নচাপের প্রভাবে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে খুলনা মহানগরীতে। অবিরাম এই বৃষ্টিতে নগরীতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। আর এতে ঈদ মার্কেটের কেনাকাটায় ভাটা পড়েছে মানুষের। অনেক সড়কে জলাবদ্ধতা তৈরি হওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে সব ধরণের পথচারীদের।

একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক জানান, অবিরাম বৃষ্টির কারণে মানুষ ঘর থেকে বের হতে পারছে না। যে কারণে কোন ক্রেতা নেই। যারা বের হয়েছেন তারা যানবাহন সঙ্কট ও বৃষ্টির পানিতে পড়ছেন ভোগান্তিতে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

অবিরাম বৃষ্টিতে খুলনায় জলাবদ্ধতা !

আপডেট সময় : ০২:২৭:৩৪ অপরাহ্ণ, সোমবার, ১২ জুন ২০১৭