বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

ছেলেদের তুলনায় মেয়েরা মস্তিষ্কের ব্যবহারে বেশি দক্ষ !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০২:২৩ অপরাহ্ণ, সোমবার, ১২ জুন ২০১৭
  • ৮১৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নারী বনাম পুরুষের এই লড়াই চিরকালের। কারা কোন দিক দিয়ে পরস্পরকে টেক্কা দেবে তাই নিষ্পত্তি প্রায় অসম্ভব। তবে বৈজ্ঞানিক গবেষণায় সম্প্রতি উঠে এসেছে আশ্চর্য এক তথ্য। যা নিয়ে এই তর্কে যোগ হতে পারে নতুন মাত্রা।

নিউজিল্যান্ডের ইরাসমাস বিশ্ববিদ্যালয়ে নিউরোলজিস্টদের একটি দল গবেষণা করেছে পুরুষ ও নারীর মস্তিষ্ক নিয়ে। গবেষণার ফলাফল বলছে, ছেলেদের মস্তিষ্ক মেয়েদের তুলনায় আকারে অনেক বড়। স্বাভাবিক ভাবেই মেয়েদের মস্তিষ্কের তুলনায় ছেলেদের ‘ব্রেন সেল’-এর সংখ্যা বেশি। কিন্তু ঘটনা হল, মেয়েরা মস্তিষ্কের ব্যবহারে অনেক বেশি দক্ষ। ‘রিজনিং’ ও ‘নিউরন’-এর মধ্যে যোগাযোগ সাধনে অনেক বেশি নিপুণ তারা। ফলে ছেলেদের তুলনায় মেয়েরা অনেক দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।

বিষয়টি নিয়ে নানা রকম ভাবে খুঁটিয়ে পরীক্ষা করে দেখেছেন বিজ্ঞানীরা। কেন ছেলেদের মস্তিষ্কের আকার বড় হওয়া সত্ত্বেও মেয়েদের তুলনায় তারা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতায় পিছিয়ে, এই নিয়ে গবেষণা করছেন তারা। গবেষণায় তারা লক্ষ করেছেন, মস্তিষ্কের যে অংশে আবেগ ও স্মৃতির মধ্যে সংযোগ রক্ষিত হয়, সেই অংশটি ছেলেদের বড় হওয়া সত্ত্বেও মেয়েদের ক্ষেত্রে ওই অংশটির ক্ষমতা অনেক বেশি। তাই প্রকৃতিগত ভাবে ছেলেরা বেশি বড় মস্তিষ্ক পাওয়া সত্ত্বেও মেয়েরা তাদের টেক্কা তিতে পেরেছে নিঃসন্দেহে, এমনটাই মত গবেষকদের।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ছেলেদের তুলনায় মেয়েরা মস্তিষ্কের ব্যবহারে বেশি দক্ষ !

আপডেট সময় : ০১:০২:২৩ অপরাহ্ণ, সোমবার, ১২ জুন ২০১৭