বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

সিলেটে মসজিদের এসি ছাড়া নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:৪০:০২ অপরাহ্ণ, রবিবার, ১১ জুন ২০১৭
  • ৭৯৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সিলেটের ওসমানীনগরে তুচ্ছ ঘটনা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে জাবেদ আলী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।গতকাল শনিবার রাতে উপজেলার বড়ধিরারাই মান্দারুকা গ্রামের মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। নিহত জাবেদ আলী ওই গ্রামের মরহুম আছদ্দর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার ইফতার পরবর্তী সময়ে মসজিদে এসি ছাড়া এবং শাক তোলা নিয়ে ফিরোজ আলী ও সুহেল আহমদ গংদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন ষাটোর্ধ্ব জাবেদ আলী। তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় ফিরোজ আলী ও সুহেল আহমদসহ আহত ১২ জনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনার পর রাতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে কাউকে আটক করা হয়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সিলেটে মসজিদের এসি ছাড়া নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত !

আপডেট সময় : ০২:৪০:০২ অপরাহ্ণ, রবিবার, ১১ জুন ২০১৭