শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

বরিশালে রাস্তায় ডিম ভেঙে পোল্ট্রি খাবার ব্যবসায়ীদের বিক্ষোভ !

  • amzad khan
  • আপডেট সময় : ১০:১৪:২৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৮ জুন ২০১৭
  • ৮০১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পোল্ট্রি মুরগীর বাঁচ্চা ও খাদ্যের অতিরিক্ত মূল্যের প্রতিবাদে এবং কোম্পানী কর্তৃক বানিজ্যিকভাবে ব্রয়লার মুরগী ও ডিম উৎপাদন বন্ধের দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ বরিশাল বিভাগীয় শাখার উদ্যোগে গতকাল বুধবার সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচি পালিত হয়। এ সময় রাস্তায় শতাধিক ডিম ভেঙে এবং ব্রয়লার মুরগী ছেড়ে দিয়ে বিক্ষোভ করেন তারা।

সংগঠনের বরিশাল বিভাগীয় শাখার আহবায়ক সাদিকুর রহমান সোহেলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোকন, মিজানুর রহমান মিন্টু ও আবুল কালাম আজাদ প্রমুখ।

মানববন্ধনে পোল্ট্রি খাবার ব্যবসায়ীরা বলেন, তারা প্রতিটি ব্রয়লার ও লেয়ার মুরগীর বাঁচ্চা ৩০ টাকা দরে ক্রয় করেন। একেকটি দেড় কেজি সাইজের মুরগী উৎপাদন করতে তাদের ২৩০ টাকা খরচ হয়। অথচ দেড়কেজি ওজনের মুরগীর বাঁচ্চা বিক্রি করতে হয় ১৫০ টাকায়। প্রতিটি মুরগীতে প্রায় ৮০ টাকা লোকসান গুনতে হচ্ছে বলে তাদের অভিযোগ।

তাই কোম্পানীগুলোর উৎপাদিত মুরগীর বাঁচ্চার দাম কমানো সহ খাবারের অতিরিক্ত মূল্য প্রত্যাহারের দাবি জানান ব্যবসায়ীরা। দ্রুত এই দাবী বাস্তবায়ন না হলে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চল অবরোধের মাধ্যমে কোম্পানীগুলোর ব্যবসা বন্ধ করে দেয়ার হুমকি দেন পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ নেতৃবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

বরিশালে রাস্তায় ডিম ভেঙে পোল্ট্রি খাবার ব্যবসায়ীদের বিক্ষোভ !

আপডেট সময় : ১০:১৪:২৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৮ জুন ২০১৭