শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

বিশিষ্ট নাগরিকদের সম্মানে খালেদা জিয়ার ইফতার !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২০:০০ অপরাহ্ণ, সোমবার, ৫ জুন ২০১৭
  • ৮০৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিশিষ্ট নাগরিক ও পেশাজীবী নেতাদের সাথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল রবিবার ইফতার করেছেন। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির একটি মিলনায়তনে ওই ইফতারের আয়োজন করেন বিএনপি চেয়ারপারসন।

খালেদা জিয়ার সাথে একই মঞ্চে ইফতার করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দীন আহমদ, প্রবীন আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক, সাবেক সেনাপ্রধান লে. জেনারেল. এম আতিকুর রহমান, সাবেক সাবেক আইজিপি আজিজুল হক, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক রুহুল আমিন গাজী, অধ্যাপক আবদুল মোবিন, অধ্যাপক গোলাম রাব্বানী, অধ্যাপক সদরুল আমিন প্রমুখ।

ইফতারের ব্যবসায়ী নেতাদের মধ্যে এফবিসিসিআইয়ের আবু মোতালেব বিজেএমইএর মেজবাহউদ্দিন আলী, সাবেক সভাপতি এস এম ফজলুল হক, সাহাদাত হোসেন সেলিম প্রমুখ অংশ নেন।

বিএনপি নেতাদের মধ্যে ইফতারে অংশ নেন ড. খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপিরা। ইফতারের আগে টেবিল টেবিল ঘুরে আমন্ত্রিত অতিথিদের সাথে কুশল বিনিময় করেন বিএনপি চেয়ারপারসন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

বিশিষ্ট নাগরিকদের সম্মানে খালেদা জিয়ার ইফতার !

আপডেট সময় : ১২:২০:০০ অপরাহ্ণ, সোমবার, ৫ জুন ২০১৭