শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

সাভারে জমি দখল নিয়ে সংঘর্ষে যুবলীগ নেতা নিহত !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১৭:৫৪ অপরাহ্ণ, সোমবার, ৫ জুন ২০১৭
  • ৭৯৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সাভারে জমি দখলকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে সিএম বাদশাহ ফয়সাল (৩৫) নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছে। গতকাল রবিবার দুপুরে সাভার পৌর এলাকার জামসিং মহল্লায় ৪০ শতাংশ জমি দখল করতে গিয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত সিএম বাদশা ফয়সাল সাভারের ইমান্দিপুর এলাকার সৈয়দুজ্জামানের ছেলে। সে সাভার থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমানে যুবলীগ করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, জমি নিয়ে শাহজাহানের গ্রুপের সঙ্গে তার গ্রুপের সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে শাহজাহানের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানায়।

এদিকে আওয়ামী লীগের বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ও ঢাকা ১৯ আসনের সরকার দলীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান জনান সাভার থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমানে যুবলীগ নেতা সে আমার সাথে সব সময় কাজ করে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করা নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

সাভারে জমি দখল নিয়ে সংঘর্ষে যুবলীগ নেতা নিহত !

আপডেট সময় : ১২:১৭:৫৪ অপরাহ্ণ, সোমবার, ৫ জুন ২০১৭