শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

রাজশাহীতে মাছচাষিকে কুপিয়ে হত্যা!

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২৬:১৮ অপরাহ্ণ, শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬
  • ৮৬১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজশাহীর পুঠিয়ায় আমজাদ হোসেন (৩৫) নামে এক মাছচাষিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাধনপুর লেপপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আমজাদ ওই গ্রামের মৃত আয়েন আলীর ছেলে।

পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান জানান, আমজাদ হোসেন মাছ চাষ করতেন। রাতে তিনি পুকুর দেখতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এর কিছুক্ষণ পর স্থানীয়রা এলাকার একটি রাস্তার পাশে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ লাশ হাসপাতাল থেকে থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে।

তিনি আরও জানান, রাতেই জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা উৎঘাটনের চেষ্টা চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

রাজশাহীতে মাছচাষিকে কুপিয়ে হত্যা!

আপডেট সময় : ১২:২৬:১৮ অপরাহ্ণ, শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬