শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

খুলনায় ধর্ষণের অভিযোগে ষাটোর্ধ্ব আটক!

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২২:৩৬ অপরাহ্ণ, শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬
  • ৮৬৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

খুলনা নগরীতে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে খালিশপুর নিউ কলোনি এলাকায় ১৫ বছর বয়সী ওই কিশোরীকে ধর্ষণ করা হয় বলে খালিশপুর থানার ওসি আমীর তৈমুর ইলী জানান।

ওসি বলেন, আটক আব্দুস সালাম (৬৪) ওই কলোনির বাসিন্দা। বাড়ির পাশে তার একটি মুদির দোকান আছে। দুপুরে তার দোকানে বাক প্রতিবন্ধী মেয়েটি বিস্কুট কিনতে গেলে সালাম তাকে দোকানের পেছনে নিয়ে ধর্ষণ করে।

মেয়েটি বাসায় গিয়ে পরিবারের লোকজনকে বিষয়টি জানালে তারা এলাকাবাসীকে জানায়। পরে স্থানীয়রা সালামকে আটক করে পিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে বলে জানান তিনি।

ওসি বলেন, শুক্রবার মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে মামলা করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

খুলনায় ধর্ষণের অভিযোগে ষাটোর্ধ্ব আটক!

আপডেট সময় : ১২:২২:৩৬ অপরাহ্ণ, শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬