বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

পায়ের ব্যথা কমানোর কিছু ঘরোয়া উপায় !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১২:১৭ অপরাহ্ণ, বুধবার, ২৪ মে ২০১৭
  • ৮০৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আমাদের মধ্যে পা ব্যথা নেই এমন মানুষ পাওয়া খুব কঠিন। হালকা ব্যথা থেকে তীব্র ব্যথা হতে পারে বৃদ্ধ থেকে তরুণ যে কারো। সাধারণত পেশীতে টান পড়া, বৃদ্ধ বয়স, অনেক বেশি হাঁটাসহ বিভিন্ন কারণে হতে পারে পায়ে ব্যথা। তবে এর জন্য প্রাথমিক পর্যায়েই বড় ধরণের কোনো পদক্ষেপের প্রয়োজেন নেই। আপনি নিজেই তাৎক্ষনিক ভাবে এর চিকিৎসা করতে পারেন। কিছু ঘরোয়া উপায়ে সহজেই মুক্তি পেতে পারেন এই যন্ত্রণা থেকে। তাই জেনে নিন, পায়ের অসহ্য ব্যথা কমানোর কিছু ঘরোয়া উপায়।

১। অ্যাপেল সাইডার ভিনেগার
কুসুম গরম পানিতে এক থেকে দুই কাপ বিশুদ্ধ অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে নিন। এই মিশ্রণে পা দুটি ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। এটি দিনে একবার করুন। এভাবে কয়েকদিন করুন। এছাড়া এক বা দুই টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনেগার এক গ্লাস কুসুম গরম পানিতে মিশিয়ে নিন। এরসাথে সামান্য পরিমাণ বিশুদ্ধ মধু মেশাতে পারেন। এটি দিনে দুইবার পান করুন।

২। হলুদ
পায়ের ব্যথা দূর করণীয় আরেকটি কার্যকরী উপায় হলো হলুদ। এক চা চামচ হলুদের সাথে কুসুম গরম  তিলের তেলের সাথে মিশিয়ে নিন। এই মিশ্রণটি দিয়ে পায়ের ব্যথার স্থানে ৩০ মিনিট ম্যাসাজ করুন। এটি দিনে দুইবার করুন। এছাড়া গরম দুধের সাথে হলুদ মিশিয়ে পান করতে পারেন। এটি দিয়ে দুইবার পান করুন।  হলুদে থাকা অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান ব্যথা কমাতে সাহায্য করে।

৩। বরফের সেঁক
কিছু পরিমাণ বরফের টুকরো একটি কাপড়ে পেঁচিয়ে নিন। অথবা আইস ব্যাগ ব্যবহার করুন। এটি পায়ের ব্যথার স্থানে রাখুন ১০ থেকে ১৫ মিনিট। এটি কিছুক্ষণ করুন।  তবে বরফ সরাসরি ত্বকে ব্যবহার করবেন না।

৪। লেবুর রস
সমপরিমাণ লেবুর রস এবং ক্যাস্টর অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণটি দিয়ে পায়ের ব্যথার স্থানে ম্যাসাজ করুন। এটি দিনে দুই বা তিনবার করুন। এছাড়া এক কাপ কুসুম গরম পানিতে একটি লেবুর রস এবং সামান্য মধু মিশিয়ে পান করতে পারেন। এটি দিনে দুইবার পান করুন।

৫।  ম্যাসাজ
অলিভ অয়েল, নারকেল তেল অথবা সরিষা তেল হালকা গরম করে নিয়ে আলতো হাতে ব্যথার স্থানে ১০ মিনিট ম্যাসাজ করুন। এটি দিনে ২-৩ বার করুন। ২০১২ সালের Science Translational Medicine journal এর মতে ১০ মিনিটের এই ম্যাসাজ পেশির প্রদাহ রোধ করে পা ব্যথা কমিয়ে দেবে। ম্যাসাজ রক্ত চলাচল বৃদ্ধি করে স্ট্রেস কমিয়ে দেয়।

৬। আদা 
ব্যথার স্থানে দিনে ২-৩ বার আদার তেল দিয়ে ম্যাসাজ করুন। এর সাথে দিনে ২-৩ বার আদা চা পান করুন। আদার উপাদান ব্যথা দূর করে পেশীর প্রদাহ দূর করে দিবে। এটি পেশির রক্ত চলাচল সচল করে দেয়।

সূত্র: টপ টেন হোম রিমিডিস

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

পায়ের ব্যথা কমানোর কিছু ঘরোয়া উপায় !

আপডেট সময় : ১২:১২:১৭ অপরাহ্ণ, বুধবার, ২৪ মে ২০১৭