শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

বরিশালে কুডিয়ে পাওয়া দুই বোন ভিকটিম সাপোর্ট সেন্টারে !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:৩০:৩৭ অপরাহ্ণ, বুধবার, ১৭ মে ২০১৭
  • ৮০০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বরিশালে দুই অবুঝ শিশুকে কুড়িয়ে পেয়েছে পুলিশ। বাবা-মায়ের কাছ থেকে হারিয়ে যাওয়ার পর সড়কে দাঁড়িয়ে কান্নাকাটি করার সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে নগরীর কাউনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে তাদের মেট্রোপলিটন পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়। উদ্ধার হওয়া দুই শিশু হলো ৫ বছর বয়সী সুখী এবং ২ বছর বয়সী ফাহিমা। তারা আপন দুই বোন বলে পুলিশকে জানিয়েছে।

নগরীর কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহিদ হাসান জানান, গত সোমবার সন্ধ্যার পরে পলাশপুর বৌ বাজার সংলগ্ন একটি মাঠের পাশে সড়কে দাড়িয়ে শিশু দু’টি কান্নাকাটি করছিলো। এ সময় স্থানীয় এক নারী শিশু দুটিকে কান্নাকাটি করতে দেখে তাদের নাম পরিচয় জানতে চায়। কিন্ত তারা কিছু বলতে না পারায় তাদের থানায় নিয়ে আসে ওই নারী। পুলিশ বিভিন্নভাবে কাউন্সিলিং করার পর ৫ বছরের শিশুটি জানায় তার নাম সুখী, সঙ্গে থাকা অপর শিশুটি তার বোন ফাহিমা। তাদের মায়ের নাম মিতু। বাড়ি ঢাকায়। এর বেশী কিছু তারা বলতে পারছে না তারা। শিশু দুটিকে ভিকমিট সাপোর্ট সেন্টারে রেখে বিভিন্ন মাধ্যমে তাদের বাবা-মা ও স্বজনদের সন্ধান করা হচ্ছে বলে পুলিশ পরিদর্শক জাহিদ হাসান জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

বরিশালে কুডিয়ে পাওয়া দুই বোন ভিকটিম সাপোর্ট সেন্টারে !

আপডেট সময় : ০২:৩০:৩৭ অপরাহ্ণ, বুধবার, ১৭ মে ২০১৭