মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

অক্টোবরে ফ্লোরিডায় ‘ফোবানা কনভেনশন’ !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৫১:৪৫ অপরাহ্ণ, রবিবার, ১৪ মে ২০১৭
  • ৮৩০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

‘মানবতার জন্য ঐক্য’ মন্ত্রে উজ্জীবিত হয়ে প্রবাস প্রজন্মকে বাঙালি সংস্কৃতির সাথে জড়িয়ে রাখার প্রত্যয়ে আসছে অক্টোবরের ৬ থেকে ৮ তারিখ পর্যন্ত ৩ দিনব্যাপী ‘ফোবানা কনভেনশন’ অনুষ্ঠিত হবে ফ্লোরিডায়। এ কনভেনশনে মেধাবি ছাত্র-ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদানের ব্যবস্থাও থাকবে। তবে বৃত্তির এ অর্থ তারাই পাবেন যারা মেধাবি এবং বাঙালি সংস্কৃতি সম্পর্কেও জ্ঞাত।
১৩ মে শনিবার অপরাহ্নে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে অনুষ্ঠিত ‘মিট দ্য প্রেস’-এ এসব তথ্য জানান ফোবানা’র (ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা) হোস্ট সংগঠনের কর্মকর্তারা। সূর্য উদয়ের অঙ্গরাজ্য ফ্লোরিডার মায়ামীতে হয়েট রিজেন্সি হোটেলের বলরুমে এই কনভেনশন অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার ব্যবস্থাপনায়।
সংবাদ সম্মেলনে হোস্ট কমিটির আহবায়ক এম রহমান জহির জানান, ‘গত ৩০ বছরের ব্যতয় ঘটিয়ে এবার প্রবাসে জন্মগ্রহণকারি আমাদের নতুন প্রজন্মের শিল্পীরাই পারফর্ম করবে। ওরা যাতে বাঙালি সংস্কৃতির প্রতি আরো দরদি হয়ে উঠে এবং সাংস্কৃতিক কর্মকান্ড নিয়ে মেতে থাকে-সে লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতিমধেই ফ্লোরিডার বিভিন্ন সিটির নতুন প্রজন্ম নিজ নিজ অনুষ্ঠানের রিহার্সাল শুরু করেও দিয়েছে। ’
হোস্ট সংগঠনের সভাপতি মোহাম্মদ এমরান বলেন, ‘অতিথি আপ্যায়নে চ্যাম্পিয়ন মায়ামীর বাঙালিরা। এবারের ফোবানা কনভেনশনেও তার ব্যতিক্রম হবে না।
ফোবানার যুগ্ম নির্বাহী সচিব জাকারিয়া চৌধুরী জানান, ‘ইতিমধ্যেই শতাধিক তরুণ-তরুণীর সমন্বয়ে ফোবানার উদ্বোধনী অনুষ্ঠানের রিহার্সাল শুরু হয়েছে। এরা সকলেই জন্মগত আমেরিকান। তবে সকলেই বাংলায় কথা বলেন এবং পুরো অনুষ্ঠানে তাদের সরব উপস্থিতির নিশ্চয়তা পাওয়া গেছে।
‘অনুষ্ঠানের উপস্থাপনায় বাংলার পাশাপাশি থাকবে ইংরেজী’-এ সিদ্ধান্তের কথা জানান আহবায়ক এম রহমান জহির।
প্রধান সমন্বয়কারি আতিকুর রহমানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে ফোবানার নির্বাহী কমিটির চেয়ারম্যান আজাদুল হক, নির্বাহী সচিব এম মাওলা দিলু, প্রধান উপদেষ্টা আব্দুল ওয়াহেদ মাহফুজ এবং হোস্ট কমিটির মেম্বার সেক্রেটারি আরিফ আহমেদ আশরাফও বক্তব্য রাখেন।
এবারের কনভেনশনের মিডিয়া পার্টনারের মধ্যে রয়েছে বাংলাদেশ প্রতিদিন, এনটিভি, নিউজ টোয়েন্টিফোর, এটিএন নিউজ, এটিএন বাংলা ইত্যাদি।
৫ হাজার আসনের বলরুম ছাড়াও থাকবে বিষয়ভিত্তিক সেমিনার। মার্কিন কংগ্রেসের শীর্ষস্থানীয় ব্যক্তি ছাড়াও আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন বাঙালিদের আমন্ত্রণ জানানো হবে।

কানাডা এবং যুক্তরাষ্ট্রের অর্ধ শতাধিক সংগঠনের প্রতিনিধি ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহীরা সপরিবারে এ কনভেনশনে অংশ নেবেন বলে আয়োজকরা আশা করছেন। মেধাবি প্রজন্মকে বৃত্তি প্রদানের পাশাপাশি পেশাগতভাবে বিশেষ সাফল্য প্রদর্শনকারি কয়েকজন প্রবাসীকেও সম্মানিত করার পরিকল্পনা রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

উল্লেখ্য, এটি হবে ৩১তম ফোবানা কনভেনশন। বিগত দিনে নেতৃত্ব প্রদানকারি সকলকে আমন্ত্রণ জানানো হবে এ কনভেনশনে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

 পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য

অক্টোবরে ফ্লোরিডায় ‘ফোবানা কনভেনশন’ !

আপডেট সময় : ০১:৫১:৪৫ অপরাহ্ণ, রবিবার, ১৪ মে ২০১৭