শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

রেইন ট্রি হোটেল পরিদর্শনে মানবাধিকার কমিশন !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০২:৪৫ অপরাহ্ণ, শনিবার, ১৩ মে ২০১৭
  • ৮০৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা তদন্তে গঠিত জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি ঘটনাস্থল হোটেল ‘দ্য রেইন ট্রি’ পরিদর্শনে গেছেন। শনিবার বেলা ১০টার দিকে তদন্ত কমিটির প্রধান নজরুল ইসলাম ও সদস্য শরীফ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা হোটেলের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেছেন।

প্রসঙ্গত, গত ২৮ মার্চ দি রেইন ট্রি হোটেলে এক বন্ধুর জন্মদিনে যোগ দিতে গিয়েই বন্ধুদের যোগসাজশে ধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয়ে পড়া দুই ছাত্রী। এ ঘটনায় গত ৪ মে ভুক্তভোগী ওই দুই তরুণী বনানী থানায় লিখিত অভিযোগ করেন। বিষয়টি তদন্ত করে মামলা নেওয়া হয় ৬ মে। ভুক্তভোগী তরুণীদের একজন বাদী হয়ে মামলাটি করেন। এ ঘটনার গুরুত্ব বিবেচনায় স্বতঃপ্রণোদিত হয়ে মানবাধিকার কমিশন অভিযোগ আমলে নেয়। দোষী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে কমিশনের চেয়ারম্যান পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে কমিটির।

কমিটির সদস্যরা হলেন কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. নজরুল ইসলাম, অবৈতনিক সদস্য নুরুন নাহার ওসমানী, এনামুল হক চৌধুরী, পরিচালক (অভিযোগ ও তদন্ত) মো. শরীফ উদ্দীন ও সহকারী পরিচালক (অভিযোগ ও তদন্ত) এম রবিউল ইসলাম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

রেইন ট্রি হোটেল পরিদর্শনে মানবাধিকার কমিশন !

আপডেট সময় : ০১:০২:৪৫ অপরাহ্ণ, শনিবার, ১৩ মে ২০১৭