বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

সম্পর্কের বিচ্ছেদ থেকে যেসব শিক্ষা পাওয়া যায় !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৩১:০১ অপরাহ্ণ, শনিবার, ১৩ মে ২০১৭
  • ৮০৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

অনেক সময় ভালোবাসার সম্পর্কে বিচ্ছেদের মতো ঘটনা ঘটে। অনেকেই এই বিচ্ছেদের বিষয়টি মানতে পারে না। এমনকি স্বাভাবিকভাবে নিতে পারে না। কেউ হতাশাগ্রস্ত হয়ে পড়ে, কেউ মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ে, কেউ বা আত্মহননের মতো পথ বেছে নেয়। কিন্তু এই সম্পর্কের বিচ্ছেদ আপনাকে শক্তিশালী করে তুলতে পারে। কিভাবে সেই সম্পর্কেই নিচে আলোচনা করা হল-

১. বাস্তবতা শেখায়

সম্পর্কের ভেতর আবেগ গুরুত্বপূর্ণ বিষয়। যেখানে ডেট করা, উপহার আদান-প্রদান এবং ছোট ছোট বিষয়ে অভিমানের মতো ব্যাপার থাকে। অন্যদিকে যখন বিচ্ছেদ ঘটে, তখন জীবনের প্রকৃত বাস্তবতা সামনে আসে। যার ফলে পরে কোনো সম্পর্কে জড়ানোর আগে আপনি আরো বেশি সচেতন হবেন।

২. আত্মবিশ্বাস বাড়ায়

সম্পর্ক থাকার সময় অধিকাংশ মানুষ কোনো সমস্যা কিংবা বিষণ্ণতায় ভুগলে সঙ্গীর ওপর নির্ভর করেন। আর বিচ্ছেদের পর বুঝতে পারবেন, ভালো থাকা আসলে নির্ভর করে নিজের ওপর। আর এ সময় আপনি আত্মনির্ভরশীল হতেও শিখবেন।

৩. জীবনে কোনো কিছুই স্থায়ী নয়

পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী হয় না। মানুষের অনুভূতিরও পরিবর্তন ঘটে। সম্পর্ক বিচ্ছেদ মানে সব শেষ হওয়া নয়, নতুন করে শুরু করা।

৪. নতুন করে বাঁচতে শেখায়

অনেকেই বলে, প্রেম জীবনে একবার আসে। কথাটি ভিত্তিহীন। কেননা, বাধা পেরিয়ে সামনে নতুন করে এগিয়ে যাওয়ার নাম জীবন। সম্পর্কে বিচ্ছেদ ঘটলে নতুন করে জীবন শুরুর প্রেরণা পাবেন।

৫. জীবন মানেই সংগ্রাম

জীবন ফুলের বিছানা নয়। অনেক সংগ্রাম করে বাঁচতে হয়। সম্পর্কে বিচ্ছেদের ফলে মানসিকভাবে ভেঙে পড়া স্বাভাবিক। কিন্তু এর মধ্য দিয়েই আপনি পুনরায় নিজের পায়ে দাঁড়াতে পারবেন, যা আপনাকে আগের তুলনায় স্বাবলম্বী করে তুলবে।

সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সম্পর্কের বিচ্ছেদ থেকে যেসব শিক্ষা পাওয়া যায় !

আপডেট সময় : ১২:৩১:০১ অপরাহ্ণ, শনিবার, ১৩ মে ২০১৭