শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

সাইট্রিক এসিড-কাপড়ের রঙে আইসক্রিম তৈরি !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৫৩:১৫ অপরাহ্ণ, বুধবার, ১০ মে ২০১৭
  • ৮০০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাইরে থেকে দেখতে সুস্বাদু ও চাকচিক্যময় আইসক্রিম। কিন্তু এই আইসক্রিম তৈরি করা হচ্ছে অত্যন্ত নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে ঘনচিনি, সাইট্রিক এসিড, কাপড়ের রঙ, এরারুট এবং বিভিন্ন রং ব্যবহার করে। এসব আইসক্রিমের নাম দেওয়া হয়েছে চকবার, কুলফি, লেমন কোকোনাট!

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার দক্ষিণ ইদিলপুর যোবাইদিয়া মাদ্রাসা রোড় এলাকার রূপালী আইসক্রিম কারখানায় এ চিত্র দেখা যায়। সীতাকুণ্ড উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ রুহুল আমীন গতকাল মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন। এ সময় রূপালী আইসক্রিম কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা, দেড় হাজার আইসক্রিম এবং ঘনচিনি, রং ও বিভিন্ন কেমিকেল ধ্বংস করে কারখানা বন্ধ করে দেয়া হয়। একই কারখানার অপর পার্টনার মো. কবিরকে কাপড়ের রং ব্যবহার করায় এক মাসের কারাদণ্ড দেয়া হয়।

সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ রুহুল আমীন বলেন, অভিযানকালে মালিককে ক্ষতিকর উপাদান ব্যবহারের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি জানান, তার দুইটা মেশিন, একটাতে নিজে আরেকটা কবীর নামের একজনকে ভাড়া দিয়েছেন। তিনি ঘনচিনি আর ব্যবহার করবেন না মর্মে গত গরমের মৌসুমেও মুচলেকা দিয়েছিলেন। তাই এবার তিনি রং ব্যবহার না করলেও ক্ষতিকর ঘনচিনি ব্যবহার করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তার কথিত পার্টনারকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

সাইট্রিক এসিড-কাপড়ের রঙে আইসক্রিম তৈরি !

আপডেট সময় : ০১:৫৩:১৫ অপরাহ্ণ, বুধবার, ১০ মে ২০১৭