মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

বাংলাদেশি ঝাল-মুড়িওয়ালার জন্য নিউইয়র্কে আন্দোলন !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৫৭:৩৬ অপরাহ্ণ, বুধবার, ১০ মে ২০১৭
  • ৮২১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

৮৬ বছর বয়সী সানোয়ার আহমেদ যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রবীণ ভ্রাম্যমাণ দোকানিদের একজন। সুন্দর ও নিরাপদ জীবনের প্রত্যাশায় ২৭ বছর আগে যুক্তরাষ্ট্রে এসেছেন মৌলভীবাজারের সন্তান সানোয়ার। শত চেষ্টা করেও এখন পর্যন্ত গ্রিনকার্ড পাননি। তাই বাধ্য হয়েই অবৈধ অভিবাসী হিসেবে দিনাতিপাত করছেন। প্রতি মুহূর্তেই তাড়া করে ফিরছে গ্রেফতার আর আমেরিকা থেকে বহিস্কার হওয়ার আতঙ্ক।

পেটের দায়ে নিউইয়র্কের রাস্তায় অনেকের দান-দক্ষিণায় সাজিয়েছিলেন পান-সুপারি আর ঝাল-মুড়ির দোকান। উত্তর আমেরিকায় বাংলাদেশিদের রাজধানী খ্যাত নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ৭৩ স্ট্রিটে পড়ন্ত বয়সী সানোয়ারের এ দোকান সকলেরই দৃষ্টি কাড়ে। সহানুভূতিতে অনেকে ঝাল-মুড়ি ক্রয়ও করেন। ওয়ার্ক পারমিট না থাকায় মধ্য বয়সেও যেমন প্রত্যাশিত চাকরি পাননি, এই পড়ন্ত বয়সে সে সুযোগ আর নেই। তবুও হাল ছাড়েননি সানোয়ার।

দেশে রেখে আসা স্ত্রী-সন্তানের কথা ভেবে খরতাপ আর হাড় কাঁপানো শীতেও রাস্তায় দাঁড়িয়ে ঝাল-মুড়ি-পান-সুপারি বিক্রি করেন। কিন্তু এটিও কারও কারও সহ্য হচ্ছে না। ওই রাস্তার পার্শ্ববর্তী বাংলাদেশ প্লাজার কোনো ব্যবসায়ী ফোন করেন পুলিশকে। সিটির স্বাস্থ্য দফতরের কর্মকর্তাসহ পুলিশ এসে কয়েক দফা জরিমানার টিকিট দেয়। তিন দফায় জরিমানা টিকেট আসায় সানোয়ার স্থানীয় আদালতকে জানান। আদালত তাতে বিস্ময় প্রকাশ করেছেন। কিন্তু তাতে নিউইয়র্কের পুলিশ থেমে থাকেনি। কয়েক মাস আগে সানোয়ারের সেই ‘স্বপ্নের ঝাল-মুড়ি’র দোকান জব্দ করে নিয়ে যায়।

সানোয়ারের এমন অসহায় অবস্থায় মাঠে নামে স্বেচ্ছাসেবী সংস্থা দেশিজ রাইজিং আপ মুভিং (ড্রাম)। তারা সিটি স্বাস্থ্য দফতরে গেলে জানানো হয় যে, নিকটস্থ প্রেসিঙ্কটে নেয়া হয়েছে দোকানটি। প্রেসিঙ্কটে গেলে পুলিশ জানায় যে, সেটি গার্বেজ করা হয়েছে। অথচ ওই দোকানটিই ছিল সানোয়ারের জীবিকার একমাত্র অবলম্বন। অবশেষে ড্রামের সহায়তায় সানোয়ার মামলা করেছেন নিউইয়র্ক সিটির বিরুদ্ধে। তার সাথে নির্দয় ও নিষ্ঠুর আচরণের এ মামলায় সামিল হবেন আরও অনেক ভ্রাম্যমাণ দোকানিরা। কারণ, নিউইয়র্কের স্বাস্থ্য বিভাগের কর্মীরা পুলিশের সহায়তায় তাদের সঙ্গে যে আচরণ করেছেন, তা সভ্যতার পরিপন্থি এবং নাগরিক অধিকারের লংঘন।

সোমবার জ্যাকসন হাইটসে  দেশিজ রাইজিং আপ মুভিংয়ের কার্যালয়ে সানোয়ার বলেন, এর আগে আরও তিনবার আমাকে হাজার ডলারের টিকিট দেয়। প্রথমবারের টিকিটের জরিমানা কয়েক কিস্তিতে পরিশোধের পরই আরেকটি দেয়। সেটিও কিস্তিতে পরিশোধ করছিলাম। তেমনি অবস্থায় আরেকটি টিকিট দেয় স্বাস্থ্য বিভাগ। এ দুটি টিকিট হাতে দেখে আদালত বিস্ময় প্রকাশ করেছেন। আমি এমন নিষ্ঠুর আচরণের বিচার চাই।

আরবান জাস্টিস সেন্টার নামক একটি প্রতিষ্ঠানের অ্যাটর্নি ম্যাথিউ সারপো বলেন, জীবিকার জন্যে ভ্রাম্যমাণ রাস্তায় অস্থায়ী দোকান সাজিয়েছেন। এটি তাদের মানবিক অধিকার। এজন্যে স্বাস্থ্য বিভাগ এমন বর্বর আচরণ করতে পারে না, যা পেটে লাথি দেয়ার মতো হয়। আমরা এমন আচরণ বন্ধের পাশাপাশি ক্ষতিপূরণ দাবিতে মামলা করতে বাধ্য হয়েছি।

উল্লেখ্য, নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ৭৩ স্ট্রিট বাংলাদেশিদের দখলে। এই স্ট্রিটেরই বাংলাদেশ প্লাজার সামনে ‘ঝাল-মুড়ি-পান-সুপারি’র দোকান বসিয়েছেন সানোয়ার। কে বা কারা তাকে সেখান থেকে সরিয়ে দেয়ার মতলবে মাঝে মধ্যেই পুলিশ ডেকে থাকেন। সম্প্রতি দেশিজ রাইজিং আপ মুভিংয়ের সহায়তায় সানোয়ার আবার দোকান সাজিয়েছেন।

সানোয়ার বলেন, দেশে স্ত্রী-সন্তানদের টাকা পাঠাতে পারছি না কয়েক মাস যাবৎ। অর্থাভাবে ছেলেটি লেখাপড়া ঠিক রাখতে পারছে না। তাদের জন্য ‘ঝাল-মুড়ি-পান-সুপারি’র এই দোকান চালিয়ে যেতে আমি সকলের সহায়তা চাই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

বাংলাদেশি ঝাল-মুড়িওয়ালার জন্য নিউইয়র্কে আন্দোলন !

আপডেট সময় : ১২:৫৭:৩৬ অপরাহ্ণ, বুধবার, ১০ মে ২০১৭