রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী Logo চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান উপহার বিতরণ Logo গাইবান্ধার সাদুল্যাপুরে  গণপিটুনিতে নিহত ২ Logo রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

দিনাজপুরে বয়লার বিষ্ফোরণে নিহত ও আহতদের আর্থিক সহযোগিতা প্রদান

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৪:০২:৩৬ অপরাহ্ণ, সোমবার, ৮ মে ২০১৭
  • ৮৫৭ বার পড়া হয়েছে

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে দিনাজপুরে যমুনা অটো রাইস মিলে বয়লার বিষ্ফোরণে নিহত ও আহত শ্রমিকদের উত্তরাধিকারীগণকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ৭ মে রোববার বেলা ১২ টায় দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নগদ অর্থ প্রদান করা হয়। আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থানের সচিব মিকাইল শিপারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর-৩ সদর আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, জাতীয় সংসদ সদস্য শিরিন আক্তার, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার হামিদুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী প্রমুখ।
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক এমপি আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বলেন, যমুনা অটো রাইস মিলে নিহতদের এককালীন ২ লক্ষ ৭৫ হাজার টাকা, যারা গুরুতর আহত কোনদিনও কর্মে ফিরতে পারবেন না তাদেরকেও নিহতদের সমপরিমান আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। নিহত ১৭টি পরিবারের আত্মীয়-স্বজনদের হাতে আপাতত ৫০ হাজার টাকা করে মোট ৮ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী চলতি মাসের ২৫ তারিখে বাকী টাকা প্রদান করা হবে বলে তিনি ঘোষণা দেন। হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, আগামী ২ মাসের মধ্যে দিনাজপুরের সকল রাইস মিলসহ কলকারখানার বয়লার ও প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করার জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা হবে। আর কোন শ্রমিক যেন মালিকদের অবহেলার কারনে প্রাণ না হারায়। উল্লেখ্য, গত ১৯ এপ্রিল দিনাজপুর রাণীগঞ্জে যমুনা অটো রাইস মিলে বয়লার বিষ্ফোরণে ৩০ জন শ্রমিক গুরুতর আহত হয়। তন্মধ্যে এ যাবত ১৭ জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করে। বাকী ১৩ জন চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন। অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন চেম্বার সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ আবুল হোসেন, চাউল কল মালিক গ্রুপের বিদায়ী সভাপতি সারওয়ার আশফাক আহমেদ লিয়ন ও সাংবাদিক চিত্ত ঘোষ। এ ছাড়াও শ্রমিকদের সন্তান যারা এসএসসি ও এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে তাদের ২ জনকে ৪০ হাজার টাকা ও উচ্চ শিক্ষার জন্য ৫ জন শ্রমিকের সন্তানকে ৩০ হাজার টাকা করে ১ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হয়

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

দিনাজপুরে বয়লার বিষ্ফোরণে নিহত ও আহতদের আর্থিক সহযোগিতা প্রদান

আপডেট সময় : ০৪:০২:৩৬ অপরাহ্ণ, সোমবার, ৮ মে ২০১৭