শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

সেই নীলা মার্কেটসহ পূর্বাচলের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিচ্ছে রাজউক !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০৭:১৯ অপরাহ্ণ, সোমবার, ৮ মে ২০১৭
  • ৭৯৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ঢাকার পূর্বাচল ও ঈছাপুরার আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বালু নদীর পাড়ে ওই এলাকায় এর আগেও কয়েক দফা উচ্ছেদ প্রচেষ্টা চালানো হলেও প্রভাবশালীদের কারণে ব্যর্থ হয়। আজ সোমবার সকালে সেখানে ফের শুরু হয় রাজউকের অভিযান।

এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত নীলা মার্কেটসহ বেশ কয়েকটি পাকা স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

কার্যত বালু নদীর ওপারে রাজউকের পূর্বাচল প্রকল্প শুরুর পর থেকেই এর আশপাশ ও ঈছাপুরা এলাকায় অবৈধ স্থাপনা তৈরির হিড়িক পড়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া নোটিশের তোয়াক্কা না করে একের পর এক পাকা দালানও তোলা হয়।

ওই সব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিতে এবার তাই মাঠে নেমেছে রাজউক।
পূর্বাচলে ক্রিকেট স্টেডিয়াম করার পরিকল্পনা ছিল সরকারের। কিন্তু পূর্বাচল আবাসনে স্টেডিয়ামের জন্য বরাদ্দকৃত জমি ‘আওয়ামী লীগের নাম ভাঙিয়ে দখল করে নিয়েছিলেন রূপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নীলা। জায়গাটি জবরদখল করে গড়ে তোলা হয় শতাধিক দোকানপাটের ‘নীলা মার্কেট’। মার্কেটটি জমিয়ে তুলতে প্রতি রাতেই বসতো অশ্লীল নৃত্য, জুয়া ও মাদকের আসর।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

সেই নীলা মার্কেটসহ পূর্বাচলের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিচ্ছে রাজউক !

আপডেট সময় : ০১:০৭:১৯ অপরাহ্ণ, সোমবার, ৮ মে ২০১৭