শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

জেলা প্রশাসকের সমালোচনায় মহিউদ্দিন !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০৩:৩৭ অপরাহ্ণ, সোমবার, ৮ মে ২০১৭
  • ৭৯১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাজারে ছোলা-চিনির দাম নির্ধারণ করে দেয়ায় জেলা প্রশাসক শামসুল আরেফিনের সমালোচনা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।

গতকাল রবিবার পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, জেলা প্রশাসক প্রজাতন্ত্রের কর্মকর্তা হয়ে এখতিয়ার বহির্ভূতভাবে বর্ধিত হারে ছোলার দাম কেজি প্রতি ৮০ টাকা ও চিনির দাম ৬৩ টাকা নির্ধারণ করে দিয়েছেন। এতে করে বাজারে বিরুপ প্রভাব পড়েছে। এতে ব্যবসায়ীগণ সুযোগ পেয়েছেন। তারা জেলা প্রশাসকের বেঁধে দেওয়া দামের নিচে ভোগ্যপন্য বিক্রি করবেন না। সরকার যখন মাহে রমজান মাসে ভোগ্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে বদ্ধ পরিকর তখন প্রজাতন্ত্রের কর্মকর্তা জেলা প্রশাসকের বর্ধিত হারে দাম নির্ধারণ সরকারি নীতিমালার সাথে সাংঘর্ষিক। তার এই অযাচিত ভূমিকা সরকারের ভাবমূর্তিকেই ক্ষুন্ন করেছে।

তিনি বিবৃতিতে উল্লেখ করেন, নগরীর বাইরে সিটি গেইট থেকে কুমিরা হয়ে সীতাকুণ্ড পর্যন্ত বিভিন্ন পাট কলের গুদাম ভাড়া নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ছোলা ও চিনি মজুদ করা হয়েছে। এসব জনস্বাস্থের জন্য হুমকিস্বরূপ। তিনি গুদামগুলো অনতিবিলম্বে সিলগালা করে দেয়ার জোর দাবি জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

জেলা প্রশাসকের সমালোচনায় মহিউদ্দিন !

আপডেট সময় : ০১:০৩:৩৭ অপরাহ্ণ, সোমবার, ৮ মে ২০১৭